সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আলিয়া মাদ্রাসায় পূজার ছুটি বাতিলের দাবি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৪ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

দেশের আলিয়া মাদ্রাসাগুলোতে ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী না থাকায় আসন্ন দুর্গাপূজাসহ অন্য ধর্মীয় উৎসবের ছুটি বাতিলের দাবি জানিয়েছেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। আজ বুধবার (২৪শে সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে অভিভাবকদের পক্ষে শেখ সা-আদ বিন জানাহ বলেন, বিগত সরকার আলিয়া মাদ্রাসায় ইসলামবিরোধী নানা সিদ্ধান্ত চাপিয়ে দিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো অন্য ধর্মাবলম্বীদের উৎসব উপলক্ষে মাদ্রাসায় ছুটি দেওয়া, যা ইসলামি শরিয়তের সঙ্গে সাংঘর্ষিক।

বক্তারা বলেন, অন্য ধর্মাবলম্বীরা তাদের উৎসব পালন করবে এবং ছুটি ভোগ করবে—এটাই স্বাভাবিক ও তাদের মৌলিক অধিকার। তবে আলিয়া মাদ্রাসায় যেহেতু কোনো ভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থী নেই, তাই এসব ছুটি তাদের জন্য অমূলক। যদি কোনো শিক্ষক ভিন্ন ধর্মাবলম্বী হন, তিনি নিজের ধর্মীয় ছুটি ভোগ করতে পারবেন, এতে আপত্তি নেই। কিন্তু সব শিক্ষার্থীর জন্য এ সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া শরিয়তসম্মত নয়।

বিভিন্ন মাদ্রাসার উদাহরণ টেনে তারা বলেন, দেশের অনেক স্বনামধন্য আলিয়া মাদ্রাসা যেমন—তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা, দারুননাজাত সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা, আল-ফারুক ক্যাডেট মাদ্রাসায় হাজার হাজার শিক্ষার্থীর মধ্যে একজনও ভিন্ন ধর্মাবলম্বী নেই। তাই দুর্গাপূজাসহ অন্য ধর্মীয় উৎসবের ছুটি বাতিল করে আলিয়া মাদ্রাসা খোলা রাখার দাবি জানান বক্তারা।

পূজার ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250