মঙ্গলবার, ১৭ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** পরীমনির মাদক মামলা: অভিযোগ গঠন শুনানি ২৩ ডিসেম্বর *** পল্লবীতে শিশুকে ধর্ষণ-হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল, স্ত্রীকে খালাস *** গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে নজরদারি *** আত্মহত্যা নয়, জেলখানায় খুন হয়েছেন এপস্টেইন—বলছে ময়নাতদন্তের আলামত *** ‘হয়তো আর জীবিত ফিরতে পারব না’, জেল থেকে ইমরান খান *** দ্বিতীয় দিনও গোপালগঞ্জের পরিস্থিতি থমথমে, আরও কঠোর হবে সরকার *** বাব আল-মান্দেবের পর এবার এডেনের দিকে এগোচ্ছেন হুতিরা *** ইরানের হাতে এখনো ২ হাজার ৫০০ ক্ষেপণাস্ত্র, কেন উদ্বেগে ট্রাম্প-নেতানিয়াহু *** মধ্যপ্রাচ্যে তৃতীয় রণতরি পাঠাল যুক্তরাষ্ট্র, আগাম হামলার হুঁশিয়ারি ইরানের *** নেতানিয়াহু ‘আর এক মিনিটও’ ক্ষমতায় থাকতে পারেন না: আইসেনকট

৭ সিটের বড় গ্র্যান্ড ভিটারা আনছে মারুতি সুজুকি!

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৫ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৫

#

প্রতীকী ছবি (সংগৃহীত)

গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকির বৈদ্যুতিক গাড়ির মধ্যে জনপ্রিয় মডেল হচ্ছে ভিটারা। এবার বাজারে আসছে গ্র্যান্ড ভিটারার ৭ সিটের সংস্করণ। এর ডিজাইন, ফিচার, ব্যাটারি সব কিছুই ব্যবহারকারীদের মন কেড়ে নিয়েছে আগেই।

৭ সিটের এই গ্র্যান্ড ভিটারার হুইলবেস সম্ভবত বেশি লম্বা হবে। যার ফলে ভেতরে বসার জায়গাও বাড়বে। সামনের পাশাপাশি পেছনের দিকেও আলাদা চেহারায় আসবে গাড়ি। এটি আরও লম্বা হবে। গাড়িটির ৬ ও ৭ সিটের সংস্করণ থাকবে। গ্র্যান্ড ভিটারার মতো দেখতে হলেও আলকাজারের মতো পেছনের যাত্রীদের জন্য আরও বেশি বৈশিষ্ট্য থাকবে এই সেভেন সিটারে। কেবিনেও কিছুটা আলাদা লুক আশা করা যেতে পারে।

আরো পড়ুন : স্মার্টফোনে লোকেশন ট্র্যাক অফ করবেন যেভাবে

এই নতুন মডেলে সানশেড ও অন্যান্য প্রিমিয়াম বৈশিষ্ট্যও যুক্ত হতে পারে। ৭ সিটের গ্র্যান্ড ভিটারা শুধু ১.৫ লিটার মাইল্ড হাইব্রিড সংস্করণ ও স্ট্রং হাইব্রিড সংস্করণে আসবে। ৭ সিটের এসইউভির আকার বড় করার মানে মারুতি সুজুকিও এই সেগমেন্টে প্রবেশ করবে। স্ট্রং হাইব্রিডের সঙ্গে ৭ সিটের সংস্করণটি অত্যন্ত জ্বালানি দক্ষ হবে। মার্কেট এক্সপার্টরা বলছে, বাজারে এলে এটি সবচেয়ে কম খরচের এসইউভি হতে পারে।

কোম্পানির আশা, এই গ্র্যান্ড ভিটারার ৭ সিটের সংস্করণটি মারুতি সুজুকির লাইন-আপকে আরও এগিয়ে নিয়ে যাবে। তবে গ্র্যান্ড ভিটারার চেয়ে বেশি ব্যয়বহুল হবে এই গাড়ি। ধারণা করা হচ্ছে এর দাম ভারতীয় বাজারে ১৪ লাখ রুপি থেকে শুরু হবে। যেখানে স্ট্যান্ডার্ড গ্র্যান্ড ভিটারার দাম ১১ লাখ রুপির কিছুটা বেশি।

সূত্র: অটোকার ইন্ডিয়া

এস/ আই.কে.জে


মারুতি সুজুকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250