বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রোব, সোম, মঙ্গলবার সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত শিথিল কারফিউ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২৩ পূর্বাহ্ন, ২৮শে জুলাই ২০২৪

#

ছবি : সংগৃহীত

আগামী তিনদিন অর্থাৎ রোববার, সোমবার ও মঙ্গলবার প্রতিদিন ১১ ঘণ্টা করে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরে কারফিউ শিথিল থাকবে। এ তিনদিন সকাল ৭টা থেকে বিকাল ৬টা পর্যন্ত শিথিল থাকবে কারফিউ। একই সঙ্গে বিকাল ৬টা থেকে সকাল ৭টা পর্যন্ত চলমান কারফিউ বলবৎ থাকবে।

শনিবার (২৭শে জুলাই) রাত ১১টার দিকে রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসভবনে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ‌‘রোববার, সোমবার ও মঙ্গলবার ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে কারফিউ চলবে। তবে সকাল ৭টা থেকে বিকেল ৬টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। এছাড়া বাকি জেলাগুলোর কারফিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেবে জেলা প্রশাসন।’

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীসহ সারাদেশে তাণ্ডব শুরু হলে শুক্রবার (১৯শে জুলাই) রাত ১২টা থেকে রোববার (২১শে জুলাই) সকাল ১০টা পর্যন্ত কারফিউ জারি করে সরকার। এরপর অনির্দিষ্টকালের জন্য কারফিউ বাড়ানো হয়। যদিও প্রতিদিনই কয়েক ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হচ্ছে।

আই.কে.জে/

কারফিউ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250