মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

মাদুরোর নিরাপত্তা দলের ‘বড় অংশ’ মার্কিন হামলায় নিহত হয়েছে: ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৫ই জানুয়ারী ২০২৬

#

ফাইল ছবি (সংগৃহীত)

ভেনেজুয়েলার প্রতিরক্ষামন্ত্রী ভ্লাদিমির পাদ্রিনো বলেছেন, মার্কিন অভিযানে নিকোলা মাদুরো আটক হওয়ার সময় তার নিরাপত্তা দলের সদস্যদের একটি বড় অংশ নিহত হয়েছে। টেলিভিশনে দেওয়া বক্তব্যে পাদ্রিনো এ কথা বলেন। তবে কতজন নিহত হয়েছেন, সে কথা উল্লেখ করেননি তিনি। খবর আল জাজিরার।

যুক্তরাষ্ট্র গত শনিবার (৪ঠা জানুয়ারি) ভেনেজুয়েলায় অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রীকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। এরপর ভেনেজুয়েলার আদালতের আদেশে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেন।

ডেলসি রদ্রিগেজের প্রতি সমর্থন জানিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী পাদ্রিনো। প্রতিরক্ষামন্ত্রী বলেছেন, ভেনেজুয়েলার সার্বভৌমত্ব নিশ্চিত করতে সারাদেশে সশস্ত্র বাহিনীকে সক্রিয় করা হয়েছে।

জে.এস/

নিকোলা মাদুরো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250