শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

এটি একটি শিল্প যা সবাই বোঝে না: বুবলী

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ১৯শে জানুয়ারী ২০২৬

#

ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী শবনম বুবলী। অভিনয়ের পাশাপাশি ফ্যাশন সেন্সের জন্যও বেশ সুখ্যাতি রয়েছে এই তারকার। সামাজিক মাধ্যমেও ভালোই সরব থাকেন তিনি। এবার নতুন করে নিজের ফ্যাশন স্টেটমেন্টের জানান দিলেন আলোচিত এই চিত্রনায়িকা। 

সম্প্রতি সামাজিক মাধ্যমে একাধিক ছবি শেয়ার করে ভক্তদের নজর কেড়েছেন অভিনেত্রী। সেই পোস্টে নিজেকে লাল পোশাকে নান্দনিক রূপে মেলে ধরেন তিনি। পোস্টের ক্যাপশনে বুবলী লিখেছেন, ‘লাল শুধু একটি রঙ নয়, এটি একটি অ্যাটিটিউড; এটি একটি গল্প, এটি একটি শিল্প যা সবাই বোঝে না।’ 

গ্ল্যামারাস লুকের ছবিগুলোতে দেখা যায়, বুবলীর পরনে গাঢ় লাল রঙের স্টাইলিশ কোট ও প্যান্ট সেট। সঙ্গে মাথায় যুক্ত করেছেন কালো রঙের একটি ভিনটেজ হ্যাট, যাতে রয়েছে সাদা মুক্তার কাজ ও পালক। 

নতুন লুকে প্রিয় তারকাকে দেখে পোস্টের মন্তব্যের ঘরে তার ভক্ত-অনুরাগীদের বুবলিকে প্রশংসায় ভাসাতে দেখা গেছে। উল্লেখ্য, সামনে এই তারকার বড়পর্দায় একাধিক ছবি মুক্তির কথা রয়েছে। এর মাঝেই নিজেকে নতুন রূপে তুলে ধরলেন তিনি। 

জে.এস/

শবনম বুবলী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250