শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

জিয়ার নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বাহাত্তরের সংবিধান, এটি আ.লীগের নয়: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

বাহাত্তরের সংবিধানকে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে সশস্ত্র বিপ্লবের ফসল বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি বলেন, এটি আওয়ামী লীগের সংবিধান নয়।

হাফিজ উদ্দিন বলেন, ‘এই সংবিধানে প্রত্যেকটি রাজনৈতিক দল, যারা ক্ষমতায় এসেছে, সবাই সংশোধন করেছে। এখনো তো সংশোধন করার রাস্তা খোলা আছে। কেন মুক্তিযুদ্ধের মাধ্যমে অর্জিত এই সংবিধানকে ছুড়ে ফেলে দিতে হবে, আমার বোধগম্য নয়।’

মঙ্গলবার (১৯শে আগস্ট) সন্ধ্যায় রাজধানীতে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন বলেন, অদ্ভুত এক ঘটনা আগামী কয়েক দিনের মধ্যে ঘটতে যাচ্ছে। সেটি হলো সারা পৃথিবীতে সংবিধান সংশোধন করেন নির্বাচিত প্রতিনিধিরা। কিন্তু বাংলাদেশে একদল অনির্বাচিত লোক, যারা বিভিন্ন দেশ থেকে এসেছেন, ১৭ বছরের সংগ্রামে কোনো অংশগ্রহণ নেই, জুলাই-আগস্ট বিপ্লবে কোনো অংশগ্রহণ নেই; তারা বাংলাদেশের সংবিধানকে ছুড়ে ফেলে দিতে চান।

জুলাই সনদ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ‘আমাদের কাছে যে জুলাই সনদ পাঠানো হয়েছে, সেখানে আমরা দেখতে পাচ্ছি, এই সনদে সই করা মাত্র বিদ্যমান সংবিধান পরিবর্তিত হয়ে যাবে, অ্যামেন্ডমেন্ট (সংশোধন) হয়ে যাবে। পৃথিবীর ইতিহাসে এর কোনো দ্বিতীয় উদাহরণ নেই।’ তিনি বলেন, জাতীয় সংসদে নির্বাচিত প্রতিনিধি ছাড়া অন্য কেউ সংবিধান সংশোধন করার অধিকার রাখে না।

জে.এস/

হাফিজ উদ্দিন আহমদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250