বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’ *** রাস্তার পাশে পিঠা, পুরি, পিঁয়াজু, জুসসহ খাবারের ব্যবসা করতেও নিবন্ধন নিতে হবে, আপত্তি ব্যবসায়ীদের

আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে চুক্তি স্বাক্ষর

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৫ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

দ্বিপক্ষীয় পর্যটনের প্রচার, বাণিজ্য, প্রতিনিধিদলের আদান-প্রদান সহজ করার লক্ষ্যে এবং উভয় দেশের ভ্রমণকারী, প্রশিক্ষণ আদান-প্রদানের জন্য অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্সিজ অব বাংলাদেশ- আটাব এবং বেইজিং সংস্কৃতি ও পর্যটন ব্যুরোর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

চীনের বেইজিংয়ে স্বাক্ষরিত এই চুক্তি উভয় দেশের পর্যটন বিকাশে সক্ষমতা বৃদ্ধি করবে। আটাব-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি আবদুস সালাম আরেফ।

অনুষ্ঠানে আটাব মহাসচিব আফসিয়া জান্নাত সালেহ, সহ-সভাপতি আবু জাফরসহ আটাবের সিনিয়র সদস্যরা উপস্থিত ছিলেন।

ওআ/ আই.কে.জে/

চুক্তি স্বাক্ষর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250