সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা

এনবিআরে আন্দোলনে ক্ষয়-ক্ষতি নিরূপণে ৯ সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৫

#

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলনের কারণে অর্থনৈতিক ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের জন্য ৯ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

আজ বুধবার (১৬ই জুলাই) অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ (আইআরডি) থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে। এতে সই করেছেন উপসচিব রেদোয়ান আহমেদ।

আদেশে বলা হয়েছে, ‘কাস্টমস ও ভ্যাট বিভাগ এবং কর বিভাগের কর্মচারীদের কর্মবিরতি ও শাটডাউন কর্মসূচি পালনের কারণে অর্থনৈতিক ক্ষয়-ক্ষতির পরিমাণ নিরূপণের নিমিত্ত নিম্নরূপভাবে একটি আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হলো।’

আইআরডির যুগ্মসচিব সৈয়দ রবিউল ইসলামকে আহ্বায়ক করা হয়েছে এবং আইআরডির উপসচিবকে (প্রশাসন-১) সদস্য সচিব করা হয়েছে।

এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রাখা হয়েছে—অর্থ বিভাগের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, শিল্প মন্ত্রণালয়ের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের উপসচিব পর্যায়ের একজন প্রতিনিধি, জাতীয় রাজস্ব বোর্ডের একজন প্রতিনিধি, বিজিএমইএর একজন প্রতিনিধি, এফবিসিসিআইর একজন প্রতিনিধি।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250