বুধবার, ২৫শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের ‘পানি অস্ত্র’ ব্যবহারের হুমকিতেই কি পিছিয়ে গেলেন ট্রাম্প *** উপপ্রেস সচিব ও সহকারী প্রেস সচিব পেলেন রাষ্ট্রপতি *** ‘জিয়া পরিবারকে শেষ করতে চেয়েছিলেন মাসুদ’ *** ‘এক-এগারোর পর শেখ হাসিনা সরকার মাসুদ চৌধুরীকে পুরস্কৃত করেছিল’ *** সৌদি যুবরাজ ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন: নিউইয়র্ক টাইমস *** এক-এগারোর কুশীলব মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার কেন গুরুত্বপূর্ণ *** কেন দেশ ছাড়ছেন ‘নবীন পাঞ্জাবি’র মালিক? *** এক-এগারোর ‘কুশীলব’ মাহফুজ আনাম, মতিউর রহমানকে গ্রেপ্তারের দাবিতে সরব নেটিজেনরা *** কামড় দিতেই আইসক্রিম থেকে বেরিয়ে এল কেঁচো, জরিমানা ৩০ হাজার টাকা *** ১০ ঘণ্টারও কম সময়ে ৭ দফায় ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

রমজানে যেখানে অফিস করতে হবে ৪ ঘণ্টা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

প্রতীকী ছবি

আসন্ন পবিত্র রমজান মাসে অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা দিনে মাত্র ৪ ঘণ্টা অফিস করবেন। এছাড়া এরসঙ্গে থাকবে দুটি ‘গ্রেস পিরিয়ডও’। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত এ ঘোষণা দিয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, নারীরা প্রতিদিন দুটি গ্রেস পিরিয়ড পাবেন। যেগুলোর প্রত্যেকটির ব্যাপ্তি হবে ১৫ মিনিট। যার একটি থাকবে অফিস সময় শুরু হওয়ার আগে। আরেকটি অফিস সময় শেষ হওয়ার পর। অর্থাৎ অফিসের সময় শুরু হওয়ার ১৫ মিনিট পর্যন্ত চাইলে নারীরা দেরি করে আসতে পারবেন। আবার তারা চাইলে ১৫ মিনিট আগেও বের হয়ে যেতে পারবেন। এজন্য তাদের কোনো জবাবদিহিতা বা শাস্তির মুখে পড়তে হবে না।

অপরদিকে পুরুষদের রমজান মাসে ৪ ঘণ্টা ১৫ মিনিট অফিস করতে হবে। তারা একটি গ্রেস পিরিডয় পাবেন। যা অফিস শুরুর সময় থাকবে।

কুয়েতের সিভিল সার্ভিস কমিশনের (সিএসসি) আর্থিক ও প্রশাসনিক বিভাগের ‘২০২৩ সালের কর্মদক্ষতা মূল্যায়নের’ পরই এই ঘোষণা এসেছে।

আর্থিক ও প্রশাসনিক বিভাগের সহকারী সচিব সালাহ খালেদ আল সাকাবি জানিয়েছেন, কর্মদক্ষতা বিবেচনা করে রমজানে কর্মীরা ভালো পরিমাণ অর্থ বোনাস পাবেন। তবে সরকারের বিভিন্ন দপ্তরগুলো তাদের প্রয়োজন অনুযায়ী, শিফট এবং অফিস সময় নির্ধারণ করার সুযোগ পাবে।

আগামী ১১ই মার্চ মধ্যপ্রাচ্যে পবিত্র রমজান মাস শুরু হতে পারে। সে হিসেবে পবিত্র এ মাস শুরু হতে এক মাসেরও কম সময় বাকি রয়েছে। ফলে এখনই রমজানের প্রস্তুতি শুরু হয়ে গেছে।

ওআ/

অফিস রমজান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250