মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স *** শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছু না: চিফ প্রসিকিউটর *** স্বর্ণদ্বীপে পৌঁছেছেন প্রধানমন্ত্রী *** দেশীয় অ্যান্টিভেনম তৈরিতে ৪৪ কোটি টাকার প্রকল্প সরকারের *** নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কম্পন অনুভূত বাংলাদেশসহ পাঁচ দেশে *** হিজাব ছাড়া কনসার্টে গান, ইরানি গায়িকাসহ পাঁচজনকে ৭৪ বার বেত্রাঘাত *** মিরপুরে বাসে আগুন, চালক-হেলপারকে হেফাজতে নিয়েছে পুলিশ

শিল্পকলার মঞ্চে আসছে নতুন নাটক ‘মুখোমুখি’

সংস্কৃতি প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ২৪শে জুলাই ২০২৫

#

‘মুখোমুখি’ নাটকের দৃশ্য। ছবি: সংগৃহীত

মনসুন রেভল্যুশনের স্পিরিটকে উপজীব্য করে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং শিল্পকলা একাডেমির আয়োজনে নতুন নাট্য প্রযোজনা নির্মাণের অংশ হিসেবে মঞ্চে আসছে আরও একটি নতুন নাটক। নাম ‘মুখোমুখি’। নাটকটি মঞ্চে আনছে থিয়েটার ওয়েব নাট্যদল। মুখোমুখির ভাবনা, পরিকল্পনা ও নির্দেশনায় রয়েছেন ধীমান চন্দ্র বর্মণ। আগামীকাল শুক্রবার, ২৫শে জুলাই সন্ধ্যা ৭টায় জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে অনুষ্ঠিত হবে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন।

মুখোমুখি নাটকটি নির্দিষ্ট একটি গল্পের নয়। বরং খণ্ড খণ্ড বেশ কয়েকটি ঘটনা বা গল্পের সমন্বয়ে তৈরি হয়েছে নাটকটি। তুলে ধরা হয়েছে যুদ্ধবিরোধী আর মানবতা ধ্বংসের বিরুদ্ধের নানা ঘটনা। এ প্রসঙ্গে নাটকটির নির্দেশক ধীমান চন্দ্র বর্মণ বলেন, ‘এটা মানবতার পক্ষে যুদ্ধবিরোধী আর স্বৈরশাসকের বিরুদ্ধে রচিত একটি নাটক। ক্ষমতা টিকিয়ে রাখার জন্য ক্ষমতালোভী রাজারা যে দুঃশাসন কায়েম করেন, কিংবা একজন মানুষের সঙ্গে ঘটে যাওয়া কোনো ঘটনা তার পরিবারের সদস্যদের মধ্যে যে ইমপ্যাক্ট ফেলে, কীভাবে জুলাই গণ-অভ্যুত্থানের মতো একটি ঘটনার জন্ম হয়, কেন হয়—এমন নানা বিষয় তুলে ধরা হয়েছে এ নাটকে।’

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আল মামুন, পলি চৌধুরী, ফৌজিয়া আফরিন তিলু, মুজাহিদুল ইসলাম রিফাত, শ্রীকান্ত মন্ডল, সঞ্জিত কুমার দে, সায়মা সেলিম আনিকা, স্বরূপ রতন লালন ও হাসিব উল ইসলাম। ব্যাক স্টেজে থাকবেন রবি প্রারম্ভ, মেহেদি হাসান সোহান, আশরাফুল ইসলাম, তানভীর আহমেদ, রবিউল আহমেদ, পলক দাস, রতন ধর, অর্পা বণিক, প্রিয়াংকা তালুকদার, গৌতম দে ও শর্মিষ্ঠা রায়।

পোশাক পরিকল্পনায় রয়েছেন মহসিনা আক্তার; কোরিওগ্রাফি করেছেন অমিত চৌধুরী ও হাসান ঈশতিয়াক ইমরান; দৃশ্য ভাবনা, মঞ্চ ও আলোক পরিকল্পনায় ধীমান চন্দ্র বর্মণ; আলোক প্রক্ষেপণে জাদিদ ইমতিয়াজ; শব্দ ও সংগীত পরিকল্পনায় রাগীব নাঈম এবং শব্দ ও সংগীত প্রক্ষেপণে মামদুদুর রহমান। নাট্য প্রদর্শনীটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

জে.এস/

শিল্পকলা একাডেমি মঞ্চ নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ

🕒 প্রকাশ: ০৫:৩৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৪:৫৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

🕒 প্রকাশ: ০৪:৪৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

🕒 প্রকাশ: ০৪:১৮ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

পছন্দের প্রাইভেটকার যৌতুক না পেয়ে ভাঙলেন বিয়ে, বরখাস্ত কনস্টেবল

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250