শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে এই ৫টি দিক যাচাই করুন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৬ অপরাহ্ন, ৯ই নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অনেকেই নতুন গাড়ির চেয়ে পুরনো গাড়ি কিনতে চান। কারণ, গাড়ি কেনার সাধ অনেকেরই আছে কিন্তু সাধ্য নেই। সেকেন্ড হ্যান্ড গাড়ি আসলে অন্য কারও ব্যবহার করা গাড়ি, সেটা এক-দুই বছরের পুরনো হতে পারে, আবার ৫-৬ বছরের পুরনোও হতে পারে। আপনি যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চান, তাহলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, না হলে গাড়ি কেনার পর অঢেল টাকা খরচ হবে। কীভাবে বুঝবেন কোন পুরনো গাড়িটি এখনও ভালো পারফর্ম করতে পারবে। কোন গাড়ির দক্ষতা কত ভালো হবে, মাথায় রাখতে হবে এই ৫ টিপস।

বাজেট ঠিক করতে হবে

পুরনো গাড়ি কেনার আগে সবার প্রথমে মাথায় রাখতে হবে গাড়ি কেনার বাজেটের কথা। বাজারে সেই পুরনো গাড়ির মডেল কত দাম চলছে, রিসেল ভ্যালু কত রয়েছে, নতুনের দাম কত পড়বে এবং সেই গাড়ির চাহিদা কত সে সম্পর্কে স্পষ্ট ধারণা করতে হবে। বিভিন্ন প্ল্যাটফর্মে সেই গাড়ির দাম যাচাই করতে হবে।

কেনার আগে টেস্ট ড্রাইভ

একটি পুরনো সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনতে চাইলে বাজেটের পরে আপনাকে অবশ্যই সেই গাড়ির একটি টেস্ট ড্রাইভ নিতে হবে। এর মাধ্যমেই আপনি বুঝতে পারবেন, সেই গাড়ি কতটা ভালো কন্ডিশনে আছে, কত ভালো পারফর্ম করছে। সেই গাড়ির কোনও কিছু খারাপ হয়ে থাকলে তাও ধরা পড়ে যাবে টেস্ট ড্রাইভে। একজন দক্ষ ব্যক্তির সঙ্গে সেই গাড়ির টেস্ট ড্রাইভ নিতে হবে আপনাকে।

পর্যালোচনা 

আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো পর্যালোচনা করা। বাজারমূল্য এবং এর আস্কিং প্রাইস যাচাই করে নিতে হবে। যদি গাড়িতে কোনো ত্রুটি থাকে তাহলে সেই মতো এর দাম নির্ধারণ করা হবে। আর এভাবেই আপনি গাড়ির জন্য সঠিক দাম নির্ধারণ করতে পারেন।

আরও পড়ুন: এটাই বিশ্বের সবচেয়ে দামি গাড়ি

সার্ভিস রেকর্ড যাচাই করুন

সমস্ত বিষয় দেখে নেওয়ার পরে এখনও কাজ বাকি। এই গাড়ি কেনার আগে গাড়ির সার্ভিস রেকর্ড ভালোমতো যাচাই করে নেওয়া দরকার। এর মাধ্যমে জানা যাবে গাড়িতে কতবার সার্ভিসিং করানো হয়েছে, কোন কোন পার্টস বদলানো হয়েছে ইত্যাদি তথ্য।

মেকানিককে দিয়ে চেক করিয়ে নিতে হবে

একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার আগে সব থেকে ভালো হয় সেই গাড়িটি একটি মেকানিককে দিয়ে ভালোমত পরীক্ষা করিয়ে নেওয়া। এর জন্য কোনো অথরাইজড সার্ভিস সেন্টারে নিয়ে যেতে হবে গাড়িটিকে। এর মাধ্যমে আরও ভালোভাবে জানা যাবে যে সেই গাড়িতে কোনো ত্রুটি আছে কিনা।

এসি/ আই.কে.জে/

সেকেন্ড হ্যান্ড গাড়ি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250