সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার *** ‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য *** এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের *** অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী *** নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান *** ধর্মের ভুল ব্যাখ্যা ও উগ্র মতাদর্শ নারীবিদ্বেষকে উসকে দিচ্ছে: ফারাহ কবির *** নারীর অধিকার কোনো একটি সরকারের দান নয়: সারা হোসেন *** ঢাকায় প্রায় ৪০টি খেলার মাঠ করার প্রতিশ্রুতি তারেক রহমানের *** প্রায় ২৪ হাজার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহার *** ইসলামাবাদ হামলার ‘মাস্টারমাইন্ড’ আটক, ভারত সংশ্লিষ্টতার দাবি পাকিস্তানের

মোহিনীর সঙ্গে পরকীয়ায় বিচ্ছেদ এ আর রহমানের!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৫ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমানের ঘর ভাঙার খবরে যখন তোলপাড় সামাজিক মাধ্যমে, ঠিক তখন আরও একটি বিচ্ছেদের খবর। রহমানের টিমের নারী সদস্য গিটারিস্ট মোহিনী দে'রও সংসার ভেঙেছে। দুইয়ে দুইয়ে চার মেলাতে থাকেন নেটিজেনরা। তবে কি মোহিনীর সঙ্গে পরকীয়ার জেরে ঘর ভাঙল রহমানের! চর্চা মাথাচাড়া দিতেই মুখ খুললেন রহমান-সায়রা ঘনিষ্ঠরা। 

সায়রার আইনজীবী বন্দনা শাহ প্রথমে সামনে আনেন যে, মানসিক চাপ তাদের বিচ্ছেদের অন্যতম কারণ। রহমান লেখেন, এমন যে হবে তিনি কখনও ভাবেননি।

এরপর রহমান আর সায়রার ডিভোর্সের সঙ্গে মোহিনীর কোনো সংযোগ আছে কি না প্রশ্ন করা হলে, জবাব আসে, ‘কোনো সংযোগ নেই। সায়রা ও মিস্টার রহমান নিজেরাই এই সিদ্ধান্ত নিয়েছেন।’ 

আরও পড়ুন: ‘দরদ’ দেখবেন শাকিব, তিন হলের সব টিকেট কিনে নিল সহকর্মীরা

তিনি আরও বলেন, ‘দীর্ঘ সময় ধরে চলা প্রতিটা বিয়েই ওঠাপড়ার মধ্যে দিয়ে যায়। আমি খুশি যে তারা এটিকে মর্যাদাপূর্ণভাবে শেষ করছেন। রহমান আর সায়রা সবসময় একে-অপরকে সম্মান করবেন, এবং একে অপরের মঙ্গল কামনা করবেন।’

গত মঙ্গলবার সায়রা বানু নিজের আইনজীবী বন্দনা শাহর মাধ্যমে এক বিবৃতি দেন। তাতে বলা হয়, বিয়ের বহু বছর পর স্বামী এ আর রহমানের সঙ্গে বিচ্ছেদের কঠিন সিদ্ধান্ত নিয়েছেন সায়রা বানু। মানসিক চাপের কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন তারা। একে অপরের প্রতি গভীর ভালবাসা সত্ত্বেও, নিজেদের মধ্যে তৈরিকৃত ব্যবধান দূরত্ব ঘোচাতে পারছিলেন না তারা। সম্ভব নয় বলেও মনে করছেন।

আরও বলা হয়, “মিসেস সায়রা জোর দিয়ে বলেছেন, ব্যথা এবং যন্ত্রণা থেকে এই সিদ্ধান্ত নিয়েছেন। এই চ্যালেঞ্জিং সময়ে তিনি তার জীবনের কঠিন অধ্যায়টি পার করার সময় সবার কাছ থেকে গোপনীয়তা এবং তাদের ব্যাপারটি বোঝার অনুরোধ করেছেন।”

এসি/ আই.কে.জে/

এ আর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ঢাকা–১৮ আসনে নির্বাচন না করার ঘোষণা মাহমুদুর রহমান মান্নার

🕒 প্রকাশ: ০২:২৫ পূর্বাহ্ন, ৯ই ফেব্রুয়ারি ২০২৬

‘পুরোনো শত্রুতার’ জেরে কারাগারে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য

🕒 প্রকাশ: ০৯:৩৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

এবার রুশ সংযোগের তথ্য, পুতিনের সঙ্গেও কি দেখা হয়েছিল এপস্টেইনের

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

অন্তর্বর্তী সরকারের মেয়াদে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি হচ্ছে না: আশিক চৌধুরী

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

নারীদের অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি ছাড়া টেকসই রোডম্যাপ তৈরি সম্ভব নয়: জাইমা রহমান

🕒 প্রকাশ: ০৬:৫৬ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250