রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

সিনেমায় ফিরছেন অনন্ত জলিল, কে হচ্ছেন নায়িকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৭ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নতুন সিনেমা ‘ডেস্ট্রয়’ নিয়ে ঢাকাই সিনেমার আলোচিত তারকা অনন্ত জলিল ফিরছেন ছবির শুটিং-এ। ২০২৫ সালের শুরুর দিকে শুরু হবে ছবিটির শুটিং। ২০২৫ সালের কোনো এক উৎসবে মুক্তি পাবে ছবিটি।

বুধবার (২০শে নভেম্বর) দুপুরে গণমাধ্যমকে নতুন সিনেমার বিষয়টি নিশ্চিত করেছেন ‘ডেস্ট্রয়’ সিনেমার প্রযোজক এম ডি ইকবাল। তিনি জানান, এরই মধ্যে অনন্ত জলিলের সঙ্গে ছবি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। সিনেমার চিত্রনাট্য লিখতে বসেছেন আব্দুল্লাহ জহির বাবু।

আরও পড়ুন: দরদ’ দেখবেন শাকিব, তিন হলের সব টিকেট কিনে নিল সহকর্মীরা

অ্যাকশনধর্মী গল্পে দেখা যাবে অনন্তকে। ছবিতে নায়িকা হিসেবে থাকবেন অনন্ত জলিলের স্ত্রী আফিয়া নুসরাত বর্ষা। প্রযোজক এম ডি ইকবাল বলেন, ‘এই সিনেমার মাধ্যমে অনন্ত-বর্ষাকে নতুন রূপে দেখা যাবে, যেভাবে দর্শক আগে কখনো তাদের দেখেননি। বলা যায়, নতুন মিশনে নামছেন অনন্ত-বর্ষা। তাদের সঙ্গে থাকবেন একঝাঁক তারকা। আপাতত তাদের নামগুলো জানাতে চাই না।’

এর আগেও প্রযোজক ইকবালের ছবিতে কাজ করেছেন অনন্ত জলিল ও বর্ষা। ‘কিল হিম’ নামের ওই সিনেমা নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছিল। অনন্ত-বর্ষা ছাড়াও সেখানে অভিনয় করেছিলেন আরও বেশ কজন তারকা।

এসি/কেবি

অনন্ত জলিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250