বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বৃষ্টি কমেছে ত্রিপুরায়, রোববার থেকে বন্যা পরিস্থিতি উন্নতির আশা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৩৩ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

কয়েকদিনের টানা বৃষ্টিতে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে ভারতের ত্রিপুরা রাজ্যে। সেই বন্যার প্রভাব পড়ছে বাংলাদেশের ফেনী-কুমিল্লা-নোয়াখালী অঞ্চলে। ত্রিপুরা রাজ্যে আগামী ২৬শে আগস্ট পর্যন্ত ভারী বৃষ্টিপাতের আভাস রয়েছে। তবে বৃহস্পতিবার রাত থেকে সেখানে বৃষ্টিপাত কমে যাওয়ায় বাংলাদেশে পানির পরিমাণ কমতে শুরু করেছে।

আবহাওয়াবিদ মোস্তফা কামাল জানিয়েছেন, আজ শুক্রবার সারাদিন ত্রিপুরা রাজ্যে পানি নেমে আসার কারণে কুমিল্লা ও ফেনী জেলার নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার পূর্বাভাস মডেলগুলো আজ সারাদিন চট্টগ্রাম বিভাগ ও ত্রিপুরা রাজ্যের ওপরে খুবই কম পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নির্দেশ করছে। ফলে আশা করা যাচ্ছে আজ সন্ধ্যার পর থেকে কুমিল্লা ও ফেনী জেলার নদ-নদীগুলোর উজানে পানির উচ্চতা কমা শুরু করবে। আগামীকাল শনিবার থেকে আরও দ্রুত বন্যার পানি কমা শুরু করার সম্ভাবনা রয়েছে। তবে বন্যা পরিস্থিতির উল্লেখযোগ্য পরিমাণ উন্নতির জন্য রোববার পর্যন্ত অপেক্ষা করতে হবে।

কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী খান মো. ওয়ালিউজ্জামান গণমাধ্যমকে বলেন, ত্রিপুরায় আপাতত বৃষ্টি নেই। গত দুইদিনের চেয়ে আজ পানি কম প্রবেশ করছে। আজ বিপৎসীমার ১১২ সেন্টিমিটার ওপর দিয়ে পানি আসছে।

 তিনি আরও জানান, গত দুই দিনে পানি বাড়ার হিসাব অতীতের সব রেকর্ড ভেঙেছে। ১৯৯৭ সালে নদীটিতে বিপৎসীমার ৯৬ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়েছিল।

এই বিষয়ে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন বলেন, ত্রিপুরায় ২৬ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি উন্নতি নিয়ে শঙ্কা রয়েছে। বাংলাদেশে আজ বিকেল থেকে ওই অঞ্চলে বৃষ্টি কমতে পারে। তবে আমাদের বন্যা দেশের বৃষ্টির সঙ্গে সম্পর্কিত নয়। ত্রিপুরা ও সীমান্তবর্তী অঞ্চলের বৃষ্টির ওপর এখানকার বন্যা নির্ভর করছে।

আই.কে.জে

বন্যা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250