শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

চাঁদা না পেয়ে ট্রাক থেকে মালামাল লুট, ছাত্রদল নেতা আটক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৪

#

ছবি: সংগৃহীত

নেত্রকোণা জেলা শহরের অজহর রোডে পণ্যবাহী ট্রাক থেকে চাঁদা না পেয়ে মালামাল লুট করার অভিযোগে পৌর ছাত্রদলের আহ্বায়কসহ দুই চাঁদাবাজকে আটক করেছে সেনাবাহিনী।

মঙ্গলবার (২২শে অক্টোবর) ভোর সাড়ে ৫টায় নেত্রকোণায় দায়িত্বরত ৮ম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মেজর জিসানুল হায়দার সাংবাদিকদের কাছে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, নেত্রকোণা বড় বাজারের ব্যবসায়ী মেসার্স দিলীপ সরকার রাজশাহী থেকে ট্রাকে গুড় পরিবহন করে নিয়ে আসেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টায় জেলা শহরের অজহর রোডে গাড়িটি পৌঁছালে, নিউটাউন এলাকা নিবাসী সামসুদ্দিন খান মিল্কীর ছেলে নেত্রকোণা পৌর ছাত্রদলের আহ্বায়ক রফিক খান মিল্কী ঝুনু (৩৫) ও বলাই নগুয়া এলাকার বিজয় তালুকদারের ছেলে সমীরন তালুকদার (৩০) ট্রাকের চালক ও হেলপারের নিকট চাঁদা দাবি করেন। চালক চাঁদা দিতে অস্বীকার করলে চাঁদাবাজরা তাদেরকে জিম্মি করে ট্রাকের মালামাল লুটপাট শুরু করে।

পণ্যের মালিক দিলীপ সরকার বিষয়টি সেনাবাহিনীকে জানালে তারা একটি টিম ঘটনাস্থলে পৌঁছে দুই চাঁদাবাজকে আটক করে এবং পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক লুট করা ৯৩টি গুড়ের বক্স, ৪০টি গুড়ের টিন, ২ বস্তা রসুন, ৩ বস্তা পেঁয়াজ উদ্ধার এবং তাদের ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করে।

পরবর্তী সময়ে জব্দকৃত মালামাল এবং আটককৃতদের নেত্রকোণা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলমান রয়েছে।

ওআ/কেবি

আটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250