শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকায় জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে খুলনায় মশাল মিছিল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২২ অপরাহ্ন, ১৪ই সেপ্টেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঢাকার জাতীয় প্রেসক্লাবে পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালনের প্রতিবাদে খুলনায় মশাল মিছিল করেছেন কয়েকটি বিশ্ববিদ্যালয় এবং কলেজের শিক্ষার্থীরা। একই সঙ্গে এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়েছেন তারা।

শুক্রবার (১৩ই সেপ্টেম্বর) রাতে খুলনার সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে নগরীতে এ মশাল মিছিল বের করা হয়। মিছিলে অংশ নিয়েছেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়, নর্দার্ন ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলোজি এবং সরকারি ব্রজলাল কলেজের শিক্ষার্থীরা।

মশাল মিছিল শেষে শিববাড়ী মোড়ে শিক্ষার্থীরা সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশে শিক্ষার্থীরা বলেন, পাকিস্তানের জাতির জনক মুহাম্মদ আলী জিন্নাহর মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত বুধবার ঢাকায় জাতীয় প্রেসক্লাবে শোকসভার আয়োজন করা হয়, যা সাধারণ শিক্ষার্থীদের মনে উদ্বেগ সৃষ্টি করেছে। আজ আমরা সবার উদ্দেশে একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, ৫২ এবং ৭১-এর চেতনাকে ধ্বংস করার জন্য আমরা ২৪-এর গণ-অভ্যুত্থান করিনি। আমরা ছাত্র-জনতা ২৪-এর গণ-অভ্যুত্থান করেছি, রাষ্ট্র থেকে সমস্ত বৈষম্যকে উৎপাটনের জন্য। তবে কোনো অবস্থাতেই ৫২ এবং ৭১-এর চেতনাকে জলাঞ্জলি দেওয়া যাবে না। স্বাধীন দেশে জিন্নাহর মৃত্যুবার্ষিকী পালন মানে, আমাদের মুক্তিযুদ্ধের চেতনার ওপর আঘাত। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।

আরো পড়ৃুন : নেত্রকোনায় ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ

গত বুধবার জাতীয় প্রেসক্লাবে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়। সেই অনুষ্ঠান নিয়ে প্রশ্ন উঠেছে। এরই মধ্যে সেই অনুষ্ঠানের ব্যাপারে মন্তব্য চেয়েছে আওয়ামী লীগ। দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে মন্তব্য চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার ফেসুবক পোস্টে দলটি লিখেছে, বাংলাদেশে মুহাম্মদ আলী জিন্নাহর ৭৬তম মৃত্যুবার্ষিকী পালন, তাও জাতীয় প্রেসক্লাবে! আপনার মন্তব্য কী? সেখানে অনেকে এর প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন।

এস/ আই.কে.জে/


মশাল মিছিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250