সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

যুদ্ধবিরতির কথা নিশ্চিত করল ভারত-পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৪৯ অপরাহ্ন, ১০ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করলেন দুই দেশের কর্মকর্তারা। আমেরিকার মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মিতির কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। আজ শনিবার (১০ই মে) বিকেলে দু’দেশের কর্মকর্তারা যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন। খবর বিবিসির।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসকার দার যুদ্ধ বিরতির বিষয়টি নিশ্চিত করে তার সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘পাকিস্তান ও ভারত তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। পাকিস্তান সবসময়ই এ অঞ্চলে শান্তি ও নিরাপত্তায় জোর দিয়েছে। তবে পাকিস্তান সার্বভৌমত্ব ও অখণ্ডতার ব্যাপারে কখনো আপস করেনি।’

যুদ্ধবিরতিতে দুই দেশের রাজি হওয়ার কথা জানিয়ে দিল্লিতে ব্রিফিং করেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। তিনি বলেন, ‘আজ (শনিবার) বিকেলে পাকিস্তানের সামরিক অপারেশনসের মহাপরিচালক ভারতের তার সমমর্যাদার কর্মকর্তাকে ফোন করেন। সেই আলোচনায় উভয়পক্ষ সম্মত হয় যে, আজ ভারতীয় সময় বিকেল ৫টা থেকে স্থল, আকাশ ও সমুদ্র-সব ক্ষেত্রেই সব ধরনের গোলাগুলি ও সামরিক অভিযান বন্ধ থাকবে। উভয় দেশই এ সিদ্ধান্ত কার্যকর করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছে।’

পারমাণবিক শক্তিধর প্রতিবেশি ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা শুরু হয় গত ২২শে এপ্রিল। সেদিন ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ২৬ জন নিহত হন।

ওই হামলার ঘটনায় পাকিস্তানকে দোষারোপ করে ভারত। তবে পাকিস্তান তা বারবার নাকচ করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। হামলাকে কেন্দ্র করে দুই দেশের সীমান্তে উত্তেজনা শুরু হয়। সেই উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার (৬ই মে) রাতে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরসহ নয়টি ভিন্ন স্থানে হামলা চালায় ভারত। 

ভারত ওই অভিযানের নাম দেয় ‘অপারেশন সিঁদুর’। মঙ্গলবার রাতেই অত্যাধুনিক রাফালসহ ভারতের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংস করার দাবি করে পাকিস্তান।

এইচ.এস/

ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি?

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250