বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বাংলাদেশ মিশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:০৫ পূর্বাহ্ন, ৬ই জানুয়ারী ২০২৬

#

ছবি: পিআইডি

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশন পরিদর্শন করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। সোমবার (৫ই জানুয়ারি) তিনি হাইকমিশনে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর করেন এবং মরহুমার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে পাকিস্তান সরকারের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। এ সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী পাকিস্তান সরকার ও জনগণের পক্ষ থেকে বেগম জিয়ার পরিবার, তার দলের নেতা-কর্মী এবং বাংলাদেশের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন। তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা করেন, যেন মরহুমার আত্মাকে জান্নাতুল ফেরদৌসের উচ্চ মাকাম দান করা হয়।

বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী  খালেদা জিয়া। তিনি গত ৩০শে ডিসেম্বর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

শাহবাজ শরিফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250