রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি সরকারে এলে কি দেশে জ্বালানি সংকট বাড়ে, কেন বাড়ে? *** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব

ঈদযাত্রায় ৮ই এপ্রিলের ট্রেনের টিকিট মিলছে আজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৬ পূর্বাহ্ন, ২৯শে মার্চ ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

১১ই এপ্রিলকে ঈদের দিন ধরে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে।

শুক্রবার (২৯শে মার্চ) সকাল ৮টায় বিক্রি শুরু হয়েছে আগামী ৮ই এপ্রিলের আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট। এটি ট্রেনে ঈদযাত্রার ষষ্ঠ দিন। ঈদ উপলক্ষে আগামী ৩রা এপ্রিল থেকে ট্রেনে যাত্রা শুরু হবে।

সকাল ৮টা থেকে বিক্রি হয়েছে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট এবং দুপুর ২টা থেকে বিক্রি শুরু হবে পূর্বাঞ্চলের ট্রেনের টিকিট। এবার স্পেশালসহ আন্তঃনগর ট্রেনে ঢাকা থেকে বহির্গামী টিকিট সংখ্যা ৩৩ হাজার ৫০০টি।

আরও পড়ুন: জিম্মি নাবিক-জাহাজ উদ্ধার নিয়ে যা জানালেন পররাষ্ট্রমন্ত্রী

এর আগে ৩রা এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৪শে মার্চ; ৪ঠা এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৫শে মার্চ; ৫ই এপ্রিলের টিকিট বিক্রি হয়েছে ২৬শে মার্চ; ৬ই এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৭শে মার্চ এবং ৭ই এপ্রিলের টিকিট বিক্রি করা হয়েছে ২৮শে মার্চ। ঈদের আগে আন্তঃনগর ট্রেনের ৯ই এপ্রিলের টিকিট বিক্রি করা হবে ৩০শে মার্চ।

এদিকে, এবারও ঈদযাত্রার কোনো টিকিট কাউন্টারে বিক্রি করা হচ্ছে না। অনলাইন প্ল্যাটফর্ম থেকেই শতভাগ টিকিট বিক্রি হচ্ছে। বাংলাদেশ রেলওয়ের ওয়েবসাইট, রেল সেবা অ্যাপ ও সহজ ডটকমের প্ল্যাটফর্ম থেকে টিকিট সংগ্রহ করা যাচ্ছে।

এসেকে/ 

ট্রেনের টিকিট ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250