বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

মাছরাঙা টিভিতে শুরু হচ্ছে নতুন অনুষ্ঠান

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:২৪ পূর্বাহ্ন, ২রা আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

মাছরাঙা টেলিভিশনে শুরু হচ্ছে তারকাদের নিয়ে আয়োজিত নতুন অনুষ্ঠান ‘বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে’। বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে একযোগে প্রচার হবে মাছরাঙা টেলিভিশন ও রেডিও দিনরাত ৯৩.৬ এফএমে প্রতি শনিবার রাত ৯টায়।

সারা বিশ্বে পডকাস্ট শো এখন জনপ্রিয় হয়ে উঠছে। সেই ধারাবাহিকতায় দর্শক-শ্রোতাদের আগ্রহের কথা বিবেচনায় রেখে মাছরাঙা টেলিভিশন আয়োজন করেছে বিহাইন্ড দ্য ফেম উইথ আরআরকে নামের পডকাস্ট শো। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচার হবে আজ শনিবার (২রা আগস্ট) রাত ৯টায়। এতে অতিথি থাকছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রায় ১২০ মিনিটের এই আনকাট পডকাস্ট শোতে মেহজাবীন জানাবেন তার ক্যারিয়ার ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনা এবং না বলা কথা।

অনুষ্ঠানটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল। সঞ্চালনা করবেন মাছরাঙা টেলিভিশনের অনুষ্ঠান ব্যবস্থাপক (ইন-চার্জ, ক্রিয়েটিভ) রুম্মান রশীদ খান। রুম্মান তার দীর্ঘ ক্যারিয়ারে নানা ধরনের অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। পাশাপাশি বেশ কিছু নাটক ও সিনেমার চিত্রনাট্য লিখেছেন। তার লেখা নাটকের সংখ্যা ১০৯টি। চলচ্চিত্রের সংখ্যা তিনটি। রুম্মানের লেখা চলচ্চিত্রগুলো হলো ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ১ ও ২’ এবং ‘বিশ্বসুন্দরী’।

জে.এস/

মেহজাবীন চৌধুরী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250