শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে *** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজমিস্ত্রির মেয়ে চান্স পেলেন মেডিকেলে, পরিবারের সঙ্গে খুশি এলাকাবাসীও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৭ পূর্বাহ্ন, ২৯শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে টিফিনের টাকা জমিয়ে ফরম কিনেন নুরনাহার অন্তরা। সেই পরীক্ষায় সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন তিনি। গোপালগঞ্জের মেয়ে অন্তরা এখন অর্থাভাবে ভর্তি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। তার বাবা পেশায় একজন রাজমিস্ত্রি। দিনে যা আয় করেন তা দিয়েই চলে তাদের চার সদস্যের সংসার। তার পক্ষে মেয়ের মেডিকেল কলেজে ভর্তির খরচ বহন ও পড়াশোনা চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব। তাই নুরনাহারের এমন সাফল্যের পরও দুশ্চিন্তায় পরিবার। 

ছোটবেলা থেকেই নুরনাহার অন্তরা পড়ালেখায় বেশ ভালো। গোপালগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া এলাকার রুকু মল্লিক ও পারুল বেগমের বড় মেয়ে অন্তরা ২০২২ সালে জেলা শহরের সরকারি বীনাপানি উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে এসএসসি পাস করেন। ২০২৪ সালে সরকারি বঙ্গবন্ধু কলেজ থেকে জিপিএ-৫ পেয়ে এইচএসসি উত্তীর্ণ হন। গত ১৭ই জানুয়ারি দেশব্যাপী মেডিকেল ভর্তি পরীক্ষায় টিফিনের জমানো টাকা দিয়ে ফরম কিনে অংশগ্রহণ করেন। ২০শে জানুয়ারি ফলাফল ঘোষণার পর জানতে পারেন, তিনি সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। 

নুরনাহার বলেন, টিফিনের টাকা জমিয়ে আমি ফরম কিনে মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করি। ফলাফল ঘোষণার পর জানতে পারি, সাতক্ষীরা মেডিকেল কলেজে চান্স পেয়েছি। এ ঘটনায় আমিসহ আমার পরিবার ভীষণ খুশি। তবে মেডিকেলে ভর্তিসহ পড়াশোনার যে খরচ, তা আমার পরিবারের পক্ষে চালানো সম্ভব নয়। আমি মেডিকেলে পড়াশোনা করে একজন ভালো ডাক্তার হতে চাই। আমার এই স্বপ্ন যেন ভেঙে না যায় এ জন্য সরকারের কাছে অনুরোধ, সরকার যেন আমার পাশে দাঁড়ায়। 

নুরনাহারের মা পারুল বেগম বলেন, আমার মেয়ে ছোট থেকেই  অনেক মেধাবী। শহরের একটি ভালো স্কুলে ভর্তির চান্স পাওয়ার পর আমরা বেশ দুশ্চিন্তায় ছিলাম কিভাবে পড়ালেখার খরচ জোগাব। তখন ওর মেধা দেখে স্কুলের শিক্ষকরা আমাদের আশ্বস্ত করেছিলেন যে, আপনার মেয়ের পড়ালেখা চালিয়ে যান। স্কুলের শিক্ষকরা আমাদের অনেক সহযোগিতা করেছেন। সে মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছে- এই খবর শোনার পর গর্বে আমার বুকটা ভরে গেছে। আমার মেয়ে ডাক্তার হবে, মানুষের সেবা করবে ভাবতেই আমাদের অন্যরকম লাগে। 

আরও পড়ুন: আখাউড়া দিয়ে প্রথমবার ভারত থেকে আমদানি হলো মসুর ডাল

নুরনাহার অন্তরার বাবা রুকু মল্লিক বলেন, আমি এই বৃদ্ধ বয়সেও রাজমিস্ত্রির কাজ করি। কষ্ট হলেও মেয়ের পড়ালেখা কখনো বন্ধ করিনি। আমার মেয়ে মেডিকেলে পড়ালেখা করবে জানতে পেরে বুকটা ভরে গেছে। যতই কষ্ট হোক তাকে আমি একজন ভালো ডাক্তার বানাতে চাই। সে যেন ডাক্তার হয়ে মানুষের সেবা করতে পারে। 

এ বিষয়ে নুরনাহারের প্রতিবেশী গৌরাঙ্গ বলেন, তার এমন সাফল্যে আমরা এলাকাবাসী গর্বিত। এলাকাবাসীর মধ্যেও খুশির জোয়ার বয়ে যাচ্ছে। আমরা তার পাশে আছি। তাদের সব ধরনের সাপোর্ট দিয়ে যাব।

গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি সাংবাদিকদের মাধ্যমে জানতে পেরেছি। আমরা দ্রুতই ওই শিক্ষার্থীর খোঁজখবর নিয়ে তাকে আর্থিকভাবে সহযোগিতা করবো। 

এসি/ আই.কে.জে/                


মেডিকেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আজ দেখানো হবে টেলিছবিতে

🕒 প্রকাশ: ০২:২৭ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250