বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

বিএনপির নেতা সান্টুর যে বক্তব্যের ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫০ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী এস সরফুদ্দিন আহমেদ সান্টুর নেতা-কর্মীদের চাঁদাবাজিতে উৎসাহিত করার একটি ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। গত ২২শে জুলাই উজিরপুরের গুঠিয়ায় একটি দলীয় সভায় ওই মন্তব্য করেন সান্টু। যদিও তার অনুসারীরা দাবি করেছেন, এসব ভিডিও এডিট করা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে বক্তব্যে এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘আমি থাকি আর না থাকি, আপনারা এক থাকেন। দল ক্ষমতায় না গেলে কিচ্ছু পাবেন না। এই কয় দিনে, এক বছরে ছোট ছোট চান্দাবাজি যা হইছে, এইটা আমি হইতে দিছি। আমি কেন হইতে দিছি? এই জন্য দিছি যে ১৭ বছর আমার নেতা-কর্মী কিছু খায় নাই।’

সান্টু আরও বলেন, ‘কথার কথা বলি, আপনারা যদি ভালো থাকেন, তাহলে আমি ভালো থাকব। আপনাদের পয়সা না থাকলে তো আমার কাছে আসেন। আর আপনার কাছে যদি পয়সা থাকে, তাহলে তো আমার কাছে আসবেন না।’

জানা গেছে, গত ২০শে জুলাই বানারীপাড়া উপজেলা ও পৌর বিএনপির কাউন্সিল হওয়ার পরে ২২শে জুলাই দলীয় নেতা-কর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা করেন সান্টু।

বরিশাল-২ আসনে এমপি মনোনয়ন প্রার্থী বিএনপির সহবন ও পরিবেশবিষয়ক সম্পাদক রওনকুল ইসলাম টিপু বলেন, ‘ভিডিওটি দেখেছি। সবাই দেখেছেন। এগুলো হুটহাট বলে দলের মারাত্মক ক্ষতি করছেন তিনি। এসব কথা বলা উনার উচিত হয়নি।’

বিএনপির নেতা এস সরফুদ্দিন সান্টু বিদেশে থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ ব্যাপারে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি শাহে আলম মিয়া বলেন, ‘এগুলো এডিট করে বানানো হয়। ওই ধরনের কথা সান্টু ভাই বলেননি। তিনি চাঁদাবাজির বিপক্ষে সব সময় কথা বলেন। বর্তমানে তিনি বিদেশে আছেন।’

জে.এস/

এস সরফুদ্দিন আহমেদ সান্টু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250