মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

আদানির গোড্ডা কেন্দ্রের বন্ধ ইউনিট থেকে আবার বিদ্যুৎ সরবরাহ শুরু

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩২ অপরাহ্ন, ১৩ই সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের ঝাড়খণ্ডে কারিগরি ত্রুটির কারণে বন্ধ হয়ে যাওয়া আদানি পাওয়ারের গোড্ডা কেন্দ্রের ২ নম্বর ইউনিট থেকে বাংলাদেশে আবারও বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। এতে টানা প্রায় ৮৪ ঘণ্টার বাড়তি চাপের পর দেশের বিদ্যুৎ ব্যবস্থায় কিছুটা স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে। আজ রোববার দুপুর ১২টা ৪ মিনিটে ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি বাংলাদেশের জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয়।

পাওয়ার গ্রিড বাংলাদেশের (পিজিসিবি) জনসংযোগ কর্মকর্তা মো. নাহিদ হাসান গণমাধ্যমে বলেন, ‘ইউনিটটি কিছুক্ষণ আগে গ্রিডের সঙ্গে যুক্ত হয়েছে। তবে পূর্ণ উৎপাদনে যেতে আরও কিছুটা সময় লাগবে।’

আদানি পাওয়ারের একটি সূত্র জানায়, নির্ধারিত সময়ের আগেই আজ ভোর ৫টা ১৭ মিনিটে ইউনিটটি সফলভাবে চালু করা সম্ভব হয়েছে। কেন্দ্রটি পুরোপুরি চালুর প্রক্রিয়া শেষ করার সঙ্গে সঙ্গে এর বিদ্যুৎ উৎপাদন ধীরে ধীরে বাড়বে বলে আশা করা হচ্ছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। ওই রাতে বিদ্যুতের ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়ে যায়।

পরদিন শুক্রবার চাহিদা কম থাকায় পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ ছিল। তবে গতকাল মধ্যরাতে লোডশেডিং বেড়ে সর্বোচ্চ প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াটে পৌঁছায়।

বর্তমানে বাংলাদেশে ১৬ থেকে ১৭ হাজার মেগাওয়াট চাহিদার বিপরীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) প্রায় ১৩ থেকে ১৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে পারছে। ৮০০ মেগাওয়াটের এই ইউনিটটি চালু হওয়ায় জাতীয় গ্রিডের ওপর চাপ কিছুটা কমবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

বিদ্যুৎ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250