সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

ক্রিকেটের গৌরবগাথা পর্দায় আনছেন রাশিদ পলাশ

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:৪৭ অপরাহ্ন, ১১ই সেপ্টেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ক্রিকেট বাংলাদেশের মানুষের কাছে ভালোবাসার জায়গা। বাংলাদেশের খেলার দিন মন পড়ে থাকে খেলার মাঠে। একটা ছক্কায় গোটা দেশ উল্লাসে মেতে ওঠে, একটা উইকেটে কোটি মানুষ একসঙ্গে চিৎকার করে। বাংলাদেশ ক্রিকেটের এক গৌরবময় অধ্যায় ১৯৯৭ সালের আইসিসি ট্রফি জয়। 

মালয়েশিয়ার কুয়ালালামপুরের কিলাত ক্লাব মাঠে ফাইনালে কেনিয়ার বিরুদ্ধে জয়ের পর বাংলাদেশের মানুষ রাস্তায় নেমে এসেছিল উল্লাস করতে। আইসিসি ট্রফি জয় ক্রিকেটের প্রতি দেশের মানুষের ভাবনা বদলে দিয়েছিল। সেই বিজয়ে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ।

ক্রিকেটের সেই গৌরবগাথা এবার আসছে রুপালি পর্দায়। পুন্যরিভ প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে সিনেমাটি বানাবেন রাশিদ পলাশ।

ইতিমধ্যে এই সিনেমা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলেছেন নির্মাতারা। রাশিদ পলাশ জানান, তাদের পরিকল্পনা শোনার পর বিসিবি থেকে মিলেছে সবুজ সংকেত। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের প্রথমে শুটিং শুরু করতে চান নির্মাতা।

সিনেমার বিষয়টি বিসিবি কীভাবে দেখছে জানতে চাইলে নির্মাতা বলেন, ‘তারা খুব ইতিবাচক। বোর্ডের বর্তমান কমিটির অনেকে আইসিসি ট্রফি জয়ী দলের সদস্য। সিনেমার গল্প ও নির্মাণ পরিকল্পনা বলার সময় আমি তাদের চোখেমুখে উদ্দীপনা লক্ষ করেছি। তারাও চায়, ঐতিহাসিক সেই ঘটনাটি পর্দায় উঠে আসুক।’

এই সিনেমায় ক্রিকেটের পাশাপাশি ক্রিকেটারদের ব্যক্তিজীবনের গল্পও উঠে আসবে। রাশিদ পলাশ বলেন, ‘আইসিসি ট্রফি জয়ী দলের ক্রিকেটারদের অনেক প্রভাব আছে দেশের ক্রীড়াঙ্গনে। আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, খালেদ মাসুদ পাইলটদের দেখে অনেকে এই খেলায় এসেছেন। সাধারণ মানুষের কাছেও তারা হিরো। তাই তাদের সেই সময়ের জীবনযাপনটাও তুলে আনতে চাই।’

নির্মাতা আরও জানান, আইসিসি ট্রফি জয়ের গল্প পর্দায় সঠিকভাবে ফুটিয়ে তুলতে বিশাল আয়োজনের পরিকল্পনা করেছেন তারা। সে জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতির। এখন চলছে চিত্রনাট্য লেখার কাজ। চিত্রনাট্য লিখছেন গোলাম রাব্বানী। শুটিং হবে বাংলাদেশ ও মালয়েশিয়ায়। সিনেমার নাম চূড়ান্ত হলেও এখনই তা প্রকাশ করতে নারাজ নির্মাতা।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250