সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

শেখ হাসিনাকে মা ডাকেন কানাডার প্রধানমন্ত্রী, জানালেন অর্থমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৮ অপরাহ্ন, ৮ই ফেব্রুয়ারি ২০২৪

#

ছবি: সংগৃহীত

আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দে এবং কানাডার হাইকমিশনার লিলি নিকলসের সঙ্গে সাক্ষাৎ করেছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। বৃহস্পতিবার (৮ই ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে নিজ দপ্তরে তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী বলেন, কানাডার প্রধানমন্ত্রী আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মা বলে সম্মোধন করেন।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, কানাডার সঙ্গে অর্থনৈতিক সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ সব বিষয় পর্যালোচনা করছে। কানাডা থেকে বিনিয়োগ চায় বাংলাদেশ। দেশটি আমাদের উন্নয়ন সহযোগী।

আরো পড়ুন: কমেছে কাঁচা মরিচের দাম

অর্থমন্ত্রী আরো বলেন, কানাডা থেকে কেনোলা ওয়েল আমদানির বিষয়ে আলোচনা হয়েছে, বাংলাদেশ সব বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নিবে। আইএমএফের আবাসিক প্রতিনিধি জায়েন্দু দের সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, আইএমএফের শর্ত পূরণে ভালো করছে বাংলাদেশ। তৃতীয় পর্যায়েও বাংলাদেশ ভালো করেছে। এটা চলমান প্রক্রিয়া। তারাও আমাদের পারফরমেন্সে খুশি। আমরা পরীক্ষায় খুশি।

তিনি বলেন, ডলার রেট মার্কেট বেজড বিষয়ে কোনো ডিসিশন নাই, ক্রলিং পেগ পদ্ধতি চলবে। আইএমএফের দিক থেকে নতুন করে বিশেষ নির্দেশনা নেই।

এইচআ/ আই.কে.জে/  

প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী কানাডা হাইকমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250