সোমবার, ১২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ *** চুয়েট উপাচার্যকে অবরুদ্ধ করে কার্যালয়ে তালা আন্দোলনকারীদের *** এইচএসসির ফলাফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে *** চাকু হাতে টিকটক, কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেপ্তার *** সিইসির পদত্যাগ দাবিতে আজও উত্তাল দিল্লি, যন্তর মন্তরে বিক্ষোভে নিষেধাজ্ঞা *** বৃহস্পতি-শুক্রবার এলপি গ্যাসের খুচরা বিক্রি বন্ধ ঘোষণা, হয়রানি বন্ধের দাবি *** হাফেজ ইহতেশামুল হক হিরাকে বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের সংবর্ধনা

উম্মে হাবিবার নাচের স্কুল

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৩০ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৫

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক নৃত্য দিবসে নতুন উদ্যোগের কথা জানালেন অভিনেত্রী ও নৃত্যশিল্পী উম্মে হাবিবা। রাজধানীর নিকেতনে শুরু করেছেন নিজের নৃত্য প্রতিষ্ঠান। টিম কালারস ড্যান্স ক্লাস নামের এ প্রতিষ্ঠানে ভরতনাট্যম, সেমি-ক্লাসিক্যাল, কনটেম্পরারি ও বলিউড নৃত্যশৈলীতে প্রশিক্ষণ দেওয়া হবে। 

বিষয়টি নিয়ে উম্মে হাবিবা বলেন, ‘নৃত্যই আমার ধ্যান-জ্ঞান। অনেক দিন ধরে চেষ্টা করছিলাম একটি প্রাতিষ্ঠানিক কাঠামোতে এসে চর্চাটা চালিয়ে যাওয়ার। অবশেষে সে স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। এ অনুভূতি আনন্দের, আশাজাগানিয়া।’

আরও একটি খবর জানালেন উম্মে হাবিবা। সম্প্রতি নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত যৌথ সৌন্দর্য প্রতিযোগিতা ‘অপরূপা সিজন ৪’-এর সমাপনী আয়োজনে মনোমুগ্ধকর পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ১৯শে এপ্রিল অনুষ্ঠিত এ অনুষ্ঠানে তাকে বিশেষ পুরস্কারে সম্মানিত করা হয়।

২০২৩ সালে ভারতে টিম কালারস নামে নৃত্যদল প্রতিষ্ঠা করেন উম্মে হাবিবা। দেশেও দলটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

এইচ.এস/

উম্মে হাবিবা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250