বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা *** বিএনপির সংসদীয় দলের সভায় আইনশৃঙ্খলা, সার ও বিদ্যুৎ নিয়ে প্রশ্ন *** সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের বারান্দায় তিন সাপের বাচ্চা *** প্রস্তাব পেলে মক্কা প্যাক্টে যোগদানে ইতিবাচক বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী *** বাংলাদেশের প্রশংসা করে নিজের পুরনো প্রস্তাব মনে করালেন স্টিভ ওয়াহ *** নেপালে বাংলাদেশি পর্যটকেরা কেমন আছেন, জানাল দূতাবাস *** কড়াইল-সাততলা-ভাসানটেক বস্তির পুনর্বাসনে ২০তলা ভবন হবে: মীর শাহে আলম *** নেপালকে সহায়তা দিতে প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

প্রথম বিদেশ সফরে থাইল্যান্ড যাচ্ছেন ড. ইউনূস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৯ পূর্বাহ্ন, ২১শে আগস্ট ২০২৪

#

ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন। আগামী ৩রা সেপ্টেম্বর তার থাইল্যান্ড যাওয়ার সম্ভাবনা রয়েছে।

২-৪ই সেপ্টেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ৭ জাতির আঞ্চলিক জোট বিমসটেকের (বঙ্গোপসাগরীয় বহুমাত্রিক কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট) ষষ্ঠ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনে ভারতসহ জোটের সব সদস্য রাষ্ট্রের শীর্ষ নেতারা যোগ দেবেন।

আরো পড়ুন : নসরুল হামিদ ও বিপ্লব কুমারের ব্যাংক হিসাব জব্দ

জানা গেছে, প্রধান উপদেষ্টা ড. ইউনূস আগামী ৩রা সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশে রওনা হবেন এবং ৫ই সেপ্টেম্বর ফিরবেন। ৪ঠা সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা করবেন। শীর্ষ সম্মেলনের ফাঁকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ অন্য রাষ্ট্রপ্রধানদের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হতে পারে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরকে সামনে রেখে সম্প্রতি থাইল্যান্ডে নিযুক্ত রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে।

এস/ আই.কে.জে/

ড. মুহাম্মদ ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250