শুক্রবার, ২রা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রেমিট্যান্স আয় ১১ মাসের মধ্যে সর্বনিম্ন *** প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ হেফাজত থেকে বাড়ি ফিরলেন শিক্ষক, জানালেন কৃতজ্ঞতা *** কিশোর গ্যাং নেতা রতনের সঙ্গে এবার ছাত্রদল নেতার ফোনালাপ প্রকাশ্যে, যে কথা হলো *** বাংলামোটরে বহিষ্কৃত যুবদল নেতার আগ্নেয়াস্ত্রের আঘাতে ওষুধ ব্যবসায়ী আহত *** বাংলামোটরে যুবকের মাথায় আঘাতের পর ফাঁকা গুলি *** পাঁচ দিনের ব্যবধানে শেখ হাসিনার নিউইয়র্ক-লন্ডনে বক্তব্য, ঢাকা কেন প্রতিবাদ জানায়নি *** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’

বিসিএসের প্রশ্ন ফাঁসকারীদের সর্বোচ্চ শাস্তি চান সমন্বয়ক সারজিস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১২ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৪

#

ছবি: সংগৃহীত

বিসিএসের প্রশ্ন ফাঁসে জড়িতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে আহ্বান জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম। 

বুধবার (১৩ই আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি প্রশ্ন ফাঁসকারীদের শাস্তির আওতায় আনার দাবি জানান। 

সারজিস আলম তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ৪৬তম বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষায় যারা প্রশ্ন ফাঁসের সাথে জড়িত ছিল এবং যারা সেই প্রশ্নগুলো কিনেছে সে সকল কালপ্রিটদের তথ্য নিয়ে তাদের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া ও শাস্তির আওতায় আনা হোক। কিন্তু বাকি ১০ হাজারের অধিক শিক্ষার্থী; যারা মেধা, পরিশ্রম এবং যোগ্যতা দ্বারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে; ওই কালপ্রিটদের জন্য তাদের সাথে এত বড় অন্যায় করা কখনোই যৌক্তিক সমাধান হতে পারে না। এ দুর্নীতির দায় আপনাদেরকেই নিতে হবে৷

আরও পড়ুন: আজ থেকে খুলছে সব প্রাথমিক বিদ্যালয়

সারজিস আলম ঐ পোস্টে আরও লেখেন, একটি বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা পাস করা যে কতটা অক্লান্ত পরিশ্রম ও সৌভাগ্যের বিষয় তা শুধু তারাই জানে যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়। তাই পিএসসি এবং জনপ্রশাসন মন্ত্রণালয়কে স্পষ্টভাবে বলতে চাই, যারা এই প্রশ্ন ফাঁস এবং প্রশ্ন ক্রয়ের সঙ্গে জড়িত ছিল তাদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনুন৷ কিন্তু অন্য দশ হাজারের অধিক শিক্ষার্থীদের জীবন থেকে এক বছর নষ্ট করার কোনো অধিকার আপনাদের নেই।

এসি/ আই.কে.জে/

বিসিএস সারজিস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250