শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

শাড়ির সঙ্গে কেমন হবে ঈদের সাজ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৪

#

ছবি : সংগৃহীত

আসছে ঈদুল আজহা, ঈদের দিন যেকোনো একটি বেলা বা পরের দিন অনেকেই পছন্দের পোশাক হিসেবে শাড়িকে শীর্ষে রাখেন। যদিও আবহাওয়া এখন বেশ গরম, তবে উৎসবের শাড়িতে তো একটু জাঁকজমক রাখতেই হবে। আর বিষয়টি মাথায় রেখেই ডিজাইনার ও ফ্যাশন হাউসগুলো আরামদায়ক কাপড়ের ওপর হালকা নকশার শাড়ি তৈরি করেছে। তাহলে চলুন জেনে নিই এই ঈদে কেমন শাড়ি চলছে, আর ঈদে শাড়ির সঙ্গে সাজই–বা কেমন হবে-

মসলিনের সাদা শাড়ি। যেহেতু গরম, তাই বেছে নিতে পারেন হাতাকাটা ব্লাউজ। ফুলহাতা পরলেও ক্ষতি নেই। কানে দুল আর গলায় মুক্তার মালা পড়তে পারেন। রাতের সাজের কথা ভেবে মেকআপে একটু চড়া প্রসাধনী ব্যবহার করতে পারেন। দিনের বেলায় বের হলে হালকা মেকআপই যথেষ্ট। খোলা চুলগুলো একটু ভারী কার্ল করে ছেড়ে রাখতে পারেন।

আরো পড়ুন : এই গরমে বাইরে বেরোলেই সাথে রাখুন সানগ্লাস!

সফট জর্জেটের শাড়ি পড়তে পারেন। শাড়ির চেয়ে ব্লাউজটা একটু বেশি স্টাইলিশ এবং  ঢিলেঢালা হলে ভালো হয়। একটু ঢিলেঢালা হাতার ব্লাউজে গরমও যেমন কাটবে, তেমনি সাজেও আসবে স্টাইলিস লুক।

রয়্যাল ব্লু রঙের শাড়ির পাড় ও আঁচলে হাতের কাজের ফুলেল নকশা করা শাড়ি পড়তে পারেন। এই শাড়ির সঙ্গে চোখজোড়া আকর্ষণীয় করে সাজাতে পারেন। এ জন্য চোখে দুই রঙের কাজলের রেখা টানতে পারেন। কাজল খুব ভালো করে চোখের সঙ্গে মিশিয়ে দিতে হবে। কাজলের রং পোশাকের সঙ্গে মিলিয়ে নিলেই ভালো দেখাবে। চুল টেনে বাঁধা খোঁপা ও রুপার কানপাশায় হালকা সাজেই পরিপূর্ণ হয়ে উঠবে ঈদের সাজ।

বেনারসি সিল্ক শাড়ি পড়তে পারেন। শাড়ির সঙ্গে মিলিয়েই গলায় পরতে পারেন বড় হার। রুপালি রঙের অ্যান্টিক ধাঁচের গয়না বেশি মানাবে। চুলের বেণি করে পরিপূর্ণতা আনতে পারে ঈদের সাজে।

এস/ আই.কে.জে/


শাড়ি ঈদুল আজহা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান

🕒 প্রকাশ: ০৬:২৭ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

🕒 প্রকাশ: ০৬:১৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250