শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

রোনালদো নিজেকেই দাবি করলেন ‘সর্বকালের সেরা ফুটবলার’

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

মেসি, ম্যারাডোনা কিংবা পেলে নন, পর্তুগালের কিংবদন্তি ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেকেই ‘সর্বকালের সেরা ফুটবলার’ দাবি করেছেন। 

রোনালদো নিজেকে সেরা বলার পেছনে যুক্তিও উপস্থাপন করেছেন। এ ক্ষেত্রে ফুটবলপ্রেমীদের পরিসংখ্যান দেখতে বলেছেন তিনি। তবে নিজেকে সেরা দাবি করলেও মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করা ভক্তদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

৩৯ বছর বয়সী রোনালদো তার ক্যারিয়ারে অসংখ্য রেকর্ড ভেঙেছেন এবং বর্তমানে ফুটবল ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা। ক্যারিয়ারে মোট ৯২৩টি গোল করেছেন তিনি।

সোমবার (৩রা ফেব্রুয়ারি) স্প্যানিশ টেলিভিশন শো ‘এল চিরিংগুইতো’কে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, ‘ইতিহাসের সেরা গোলদাতা কে? এটি পরিসংখ্যানের বিষয়। ব্যস।’

তিনি আরও বলেন, ‘ইতিহাসে কে সবচেয়ে বেশি হেড, বাঁ পা, পেনাল্টি এবং ফ্রি কিক থেকে গোল করেছেন? বাঁ-পায়ের খেলোয়াড় না হয়েও আমি ইতিহাসে বাঁ পায়ের শীর্ষ ১০ গোলদাতার মধ্যে একজন। হেড, ডান পায়ে এবং পেনাল্টি গোলেও শীর্ষে আছি। সবক্ষেত্রেই।’

নিজের গোল আর শক্তিমত্তা নিয়ে রোনালদো আরও বলেন, ‘আমি সংখ্যার কথা বলছি। আমার মনে হয়, আমি পৃথিবীর সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়। ফুটবলে আমি সবকিছু ভালোভাবে করি; হেড, ফ্রি কিক, বাঁ পায়ে (গোল)। আমি দ্রুতগতির, শক্তিশালী।’

হা.শা./কেবি

ক্রিশ্চিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250