বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন *** সংবাদমাধ্যমের হোয়াইট হাউসে প্রবেশে ট্রাম্পের নিষেধাজ্ঞা ঠেকিয়ে দিলেন আদালত *** ‘নারীর রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া অবজ্ঞা দূর হবে না’

থানায় ঢুকে যা করলেন ছাত্রশিবিরের সাবেক নেতা, অতঃপর...

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২২শে অক্টোবর ২০২৫

#

ছবি: সংগৃহীত

আসামি ছাড়িয়ে নিতে না পারায় থানার ভেতর ঢুকে দায়িত্বরত পুলিশ সদস্যদের মারধরের অভিযোগে ছাত্রশিবিরের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মো. রায়হান (২৬)।

আজ বুধবার (২২শে অক্টোবর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী থানার ভবনের ভেতরে এই ঘটনা ঘটেছে। রায়হান হাটহাজারী কলেজ শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি। দীর্ঘদিন প্রবাসে ছিলেন। বর্তমানে তিনি কোনো পদে নেই, জানিয়েছেন জামায়াতে ইসলামীর নেতারা।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, গতকাল মঙ্গলবার হাটহাজারীতে সহপাঠীদের হাতে এক স্কুলছাত্র খুন হয়। এই ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এই আসামিদের ছাড়িয়ে নিতে রাতে থানায় এসে তদবির করতে থাকেন রায়হান। হুমকিও দেন।

তিনি বলেন, পরে আজ দুপুরে তিন আসামিকে আদালতে পাঠানোর জন্য থানা-পুলিশ প্রস্তুতি নেওয়ার সময় রায়হান ছবি ও ভিডিও করতে থাকেন। পুলিশ বারণ করলে ক্ষিপ্ত হয়ে যান তিনি। একপর্যায়ে পুলিশ সদস্যদের মারধর, ধাক্কাধাক্কি ও কাজে বাধা দেন। অন্য পুলিশ সদস্যরা দ্রুত এসে রায়হানকে ধরে ফেলেন। এই ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছে।

কাজী তারেক আজিজ আরও বলেন, ১৫ই অক্টোবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চাকসু) নির্বাচন শেষে ভোট গণনার সময় এক নম্বর গেটে এলাকায় বিএনপি-ছাত্রদল এবং জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির মুখোমুখি হলে তাদের সরাতে গিয়ে ইটপাটকেলে মাথায় আঘাত পান তারেক আজিজ। এই ঘটনায় করা মামলায় রায়হানকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

চট্টগ্রাম ছাত্রশিবির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ

🕒 প্রকাশ: ০৯:৫৬ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে

🕒 প্রকাশ: ০৮:৩১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250