মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর *** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর *** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

বরবটির মতো ৮-১০ইঞ্চি লম্বা কাঁচা মরিচ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪২ অপরাহ্ন, ২৬শে মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

মরিচের নাম চাবাই কোপাই। দেখতে অনেকটা বরবটির মতো। লম্বা ৮-১০ইঞ্চি। ইন্দোনেশিয়ার একটি জাত। কুমিল্লায় চাবাই কোপাইয়ের চাষ বাড়ছে। নগরীর ছাদে ও বারান্দায় সৌখিন বাগানিরা এটির চাষ করছেন। দেশি মরিচ থেকে কম ঝাল। কিছুটা ক্যাপসিকাম ফ্লেভারের।

যারা ভিটামিট সি’সহ বিভিন্ন ঘাটতি পূরণে কাঁচা মরিচ খেতে চান কিন্তু ঝালের জন্য খেতে পারেন না। তাদের নিকটই এই মরিচের চাহিদা বাড়ছে। কুমিল্লার নগরীর ছাদে ও বারান্দায় সৌখিন বাগানিরা এটির চাষ করছেন। কেউ কেউ ব্যক্তি উদ্যোগে বিদেশ থেকে বীজ সংগ্রহ করে ছাদে চাষ করেছেন।

আরো পড়ুন: বারোমাসি লেবু চাষে খুলছে ভাগ্য, সারা বছরই আয়

কুমিল্লা গার্ডেনার্স সোসাইটির প্রতিষ্ঠাতা ডা. আবু নাঈম জানান, তিনি ঢাকার এক বন্ধু থেকে এই মরিচের বীজ সংগ্রহ করেন। মরিচ ধরার পর ফেসবুকে শেয়ার দিলে তার সংগঠনের সদস্যরা আগ্রহ প্রকাশ করে। অনেকে তার থেকে বীজ নিয়ে এই মরিচের চাষ করেছেন। তিনি বলেন, মরিচটা চাপাই কোপাই নামে পরিচিত। লম্বায় আট থেকে ১০ ইঞ্চি পর্যন্ত হয়। বেলে দো আঁশ মাটিতে জন্মে। জলাবদ্ধতা সইতে পারে না। ঝাল তুলনামূলক কম, নেই বললেই চলে। যারা ঝাল কম খান, কিংবা চাইনিজ রেসিপি, থাই রেসিপিতে ব্যবহার করা হয়।

দাউদকান্দির কৃষি সংগঠক মতিন সৈকত বলেন, এই মরিচ দেখতে ব্যতিক্রম। প্রান্তিক পর্যায়ে চাষ হলে ভোক্তাদের সাথে চাষিরাও লাভবান হবেন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার ভারপ্রাপ্ত উপ-পরিচালক শেখ আজিজুর রহমান বলেন, বাংলাদেশে দেশি বিদেশি অনেকগুলো মরিচের জাত রয়েছে। চাবাই কোপাই সম্পর্কে খোঁজ নিয়ে দেখবো। পরীক্ষা করে দেখবো মাঠে কেমন ফলন হয়। মাঠে সফলতা এলে অবশ্যই কৃষকদের এই মরিচ চাষে উদ্বুদ্ধ করা হবে।

এসি/



কাঁচা মরিচ বরবটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250