মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ১২ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

অন্যের শুনতে ভালো লাগুক বা না লাগুক, ক্রিস্টিয়ানো রোনালদো যেন বলেই যাবেন। ঠিক যেভাবে অন্যের সমালোচনায় কান না দিয়ে ৪১ বছরেও খেলে যাচ্ছেন তিনি।

হাঁটুর বয়সী ছেলেদের সঙ্গে শুধু খেলছেনই না, গোলও করছেন তিনি। তাতে একটা মাইলফলক স্পর্শের দ্বারপ্রান্তে রোনালদো। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে হাজারতম গোল করার রেকর্ড। এই কীর্তি স্পর্শ করেই বুটজোড়া তুলে রাখার ইচ্ছে তার।

তবে রেকর্ড যদি গড়তে নাও পারেন, তিনিই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা খেলোয়াড় বলে জানিয়েছেন পর্তুগিজ তারকা। এমন দাবি অবশ্য অনেকদিন ধরেই করে আসছেন তিনি। এবার সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে আরেকবার বললেন ‘সিআর সেভেন’।

শেষ হওয়া ফিফা উইন্ডোয় পর্তুগালের ক্যাম্প ছেড়ে সমালোচনায় বিদ্ধ হওয়া রোনালদো বলেছেন, ‘আমি যে মানের খেলা উপহার দিই এবং যত গোল করি, মানুষ সেটির প্রাপ্য কৃতিত্ব আমাকে দেয় না। তবে সবকিছু স্বাভাবিক নিয়মেই হওয়া উচিত। ৯২০, ৯২৫ কিংবা ৯৩০টি যত গোলই করি না কেন, ইতিহাসের সেরা খেলোয়াড় তো আমিই। এখানেই কথা শেষ। পরিসংখ্যানই সব কথা বলছে।’

হাজার গোলের জন্য চেষ্টা করে যাচ্ছেন রোনালদো। তবে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছেন তিনি। ৫ বারের ব্যালন ডি’অর জয়ী বলেছেন, ‘যদি সেই মাইলফলকে পৌঁছাতে পারি, অর্থাৎ এক হাজার গোল করতে পারি, সেটা অসাধারণ এক অর্জন হবে। সে লক্ষ্যে আমি কাজও করে যাচ্ছি। তবে ভবিষ্যৎ নিয়ে ভাবি না। আগামীকাল কী ঘটবে, তা আমি জানি না। হয়তো একদিন সকালে ঘুম থেকে উঠে দেখব আমি খেলার অনুপ্রেরণা হারিয়ে ফেলেছি, আর খেলতে ইচ্ছে করছে না। সত্যি বলতে, সামনে কী হতে পারে তা আমার জানা নেই।’

লিওনেল মেসি, ডিয়েগো ম্যারাডোনা ও পেলেকে অন্যরা পছন্দ করতেই পারে—এটা যার যার পছন্দ বলে জানান রোনালদো। তবে নিজেকে পরিপূর্ণ খেলোয়াড় বলে দাবি তার। আল নাসরের এই স্ট্রাইকার বলেছেন, ‘কেউ যদি মেসি, পেলে বা ম্যারাডোনাকে পছন্দ করে, তবে সেটা তার ব্যক্তিগত রুচি ও পছন্দের বিষয়। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো একজন পরিপূর্ণ খেলোয়াড় নন, এমন বলাটা একেবারেই মিথ্যা। আমিই সবচেয়ে পরিপূর্ণ খেলোয়াড়।’

ক্রিস্টিয়ানো রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250