বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

শিক্ষার্থীকে মারধরের অভিযোগ জামায়াত এমপির মেয়ের বিরুদ্ধে, বাড়ি ঘেরাও করে ইটপাটকেল নিক্ষেপ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫২ অপরাহ্ন, ২৮শে জুলাই ২০২৬

#

ছবি: সংগৃহীত

যশোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের আমির গোলাম রসুলের বাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দা ও একটি মাদ্রাসার শিক্ষার্থীদের অভিভাবকেরা। সংসদ সদস্যের মেয়ে মেহেজাবিন জান্নাত অনন্যার বিরুদ্ধে শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মারধর এবং দুর্ব্যবহারের অভিযোগকে কেন্দ্র করে আজ মঙ্গলবার সকাল থেকে শহরের নীলগঞ্জ সুপারিবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আজ সকাল ১০টার দিকে বিক্ষোভকারীরা গোলাম রসুলের বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তারা বাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। বিক্ষোভকারীরা বাড়ির গেট ভেঙে ভেতরে প্রবেশেরও চেষ্টা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং কয়েক ঘণ্টা পর বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বিক্ষোভকারীদের অভিযোগ, সংসদ সদস্যের বাড়ির বিপরীতে অবস্থিত আল মাদরাসাতুল শারইয়্যাহর শিশু শিক্ষার্থীদের সোমবার বিকেলে মারধর ও ভয়ভীতি দেখান অনন্যা। পরে পুলিশ ও উভয় পক্ষের উপস্থিতিতে বিষয়টি মীমাংসা করা হয়। তবে মঙ্গলবার সকালে আবারও শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সঙ্গে তার বিরোধ বাধে। এ সময় এক অভিভাবক রেকসোনা খাতুনের মাথায় তালা ছুড়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেন তারা। এ ঘটনার পরই ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী সংসদ সদস্যের বাড়ি ঘেরাও করেন।

আল মাদরাসাতুল শারইয়্যাহর মুহতামিম কবির হোসাইন দাবি করেন, সংসদ সদস্যের মেয়ে বিভিন্ন সময় শিশু শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। সোমবারের ঘটনার পর উভয় পক্ষের মধ্যে সমঝোতা হলেও মঙ্গলবার সকালে আবারও শিশুদের সঙ্গে বিরোধের ঘটনা ঘটে। একপর্যায়ে তালা ছুড়ে মারলে এক অভিভাবক আহত হন বলে অভিযোগ করেন তিনি।

ঘটনার সময় কয়েক ঘণ্টা সংসদ সদস্য গোলাম রসুল ও তার পরিবারের সদস্যরা বাড়ির ভেতরেই অবস্থান করেন। এ বিষয়ে সংসদ সদস্য কোনো মন্তব্য করেননি।

তবে তার স্ত্রী শারমিন ডিনা বলেন, তাদের মেয়ে অনন্যা মানসিক সমস্যায় ভুগছেন। তার দাবি, মাদ্রাসা বন্ধ থাকলেও সেখানে বিভিন্ন সময় শিশুদের জটলা ও গোলযোগের কারণে প্রতিবাদ জানানো হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে তাদের বাড়িতে হামলা চালানো হয়েছে এবং এখন মিথ্যা অভিযোগ আনা হচ্ছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, সংসদ সদস্যের মেয়ের সঙ্গে মাদ্রাসার শিশু শিক্ষার্থী ও অভিভাবকদের বিরোধের জের ধরেই বিক্ষোভের ঘটনা ঘটেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জামায়াত এমপির মেয়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250