সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

ভারত-পাকিস্তানকে ‘এবার’ থামার আহ্বান ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৭ অপরাহ্ন, ৮ই মে ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে, ভারত আর পাকিস্তান দুই দেশই এবার থেমে যাক। পাকিস্তানের ভেতর ভারতের ক্ষেপণাস্ত্র হামলার প্রসঙ্গে হোয়াইট হাউসে এ কথা বলেন ট্রাম্প। খবর বিবিসির।

‘আমি দুটি দেশকেই খুব ভালো করে চিনি। আমি চাইব, ওরাই সমাধান করুক। আমি চাই ওরা থেমে যাক’, ওভাল অফিসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন আমেরিকার প্রেসিডেন্ট। ভারত আর পাকিস্তান দুই দেশই, ট্রাম্পের কথায়, ‘টিট ফর ট্যাট’, অর্থাৎ আঘাত আর প্রত্যাঘাত করেছে। তাই এবার তিনি আশা করেন যে, দুই দেশই থেমে যাবে।

হোয়াইট হাউস থেকে বিবিসির সংবাদদাতা জানান যে, প্রেসিডেন্ট এটাও বলেছেন, তিনি যে কোনো ধরনের সহায়তা করতেও রাজি আছেন। অন্যদিকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের এক মুখপাত্র বিবিসিকে বলেছেন যে, তারা ভারত আর পাকিস্তানের সংঘাতের দিকে নিবিড়ভাবে নজর রাখছেন।

ওই মুখপাত্র বলেছেন, আমেরিকার কর্মকর্তারা দুই দেশের সঙ্গেই যোগাযোগ রাখছেন যেন ভারত ও পাকিস্তান ‘দক্ষিণ এশিয়া অঞ্চলে দীর্ঘমেয়াদী শান্তি স্থাপনের জন্য দায়িত্ব সহকারে সংঘাত মেটানোর’ চেষ্টা করে। বিবিসির সংবাদদাতা টম বেটম্যান লেখেন, ভারতের হামলার পর আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট বলেছিল, তারা পরিস্থিতির ওপরে নজর রাখছে। কিন্তু ২৪ ঘণ্টা পরেও তাদের সেই বক্তব্যে নতুন কিছু যুক্ত হয়নি।

এইচ.এস/

ভারত-পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি?

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250