শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই ‘শিষ্যের’ সঙ্গে দুনীতির অভিযোগে সমালোচিত ‘গুরু’ আসিফ নজরুল *** স্বাধীনতা পুরস্কার পাওয়া কে এই মাহেরীন চৌধুরী *** বৈধ সমিতির কল্যাণ তহবিল চাঁদাবাজি নয়: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী *** প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সময় বিমানবন্দরে থাকবেন যারা *** দুর্নীতির অভিযোগের বিষয়ে যা বলছেন ফারুক ওয়াসিফ *** ইরানের সব ড্রোন ঠেকানোর ক্ষমতা যুক্তরাষ্ট্রের না-ও থাকতে পারে: শীর্ষ মার্কিন সেনা কর্মকর্তা *** সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আনিস আলমগীরের জামিন *** নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের রাজসাক্ষী সাবেক উপদেষ্টা রিজওয়ানা—দাবি জামায়াতের *** খালেদা জিয়াসহ এবার স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান *** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ

১০ দিনে কোটির ঘর ছাড়াল ‘উৎসব’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৫০ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৫

#

উৎসব সিনেমায় অভিনয় করেন জয়া আহসান, জাহিদ হাসান ও চঞ্চল চৌধুরী প্রমুখ। ছবি: সংগৃহীত

দর্শকদের উৎসাহ বেড়ে চলেছে ঈদে মুক্তিপ্রাপ্ত তানিম নূর নির্মিত ‘উৎসব’ সিনেমাকে ঘিরে। দর্শকদের পছন্দের পাশাপাশি  আয়ের ক্ষেত্রেও চমক দেখাচ্ছে সিনেমাটি।

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, মাল্টিপ্লেক্সের ১৭টি শো থেকে প্রথম ১০ দিনে সিনেমাটি আয় করেছে ১ কোটি ১৪ লাখ টাকার বেশি। দশম দিনে ‘উৎসব’ আয় করেছে ১৪ লাখ ৭ হাজার টাকা।

সিনেমাটির পরিচালক তানিম নূর বলেন, ‘আমি প্রচারবিমুখ মানুষ, সেভাবে কোনো প্রচার করতে পারিনি কিন্তু দর্শকই আমার ছবির প্রচার করে দিচ্ছেন। যেটা খুবই আনন্দের দিক।’

তিনি আরও বলেন, ‘দর্শকের প্রশংসার পাশাপাশি হল রিপোর্টও খুব ভালো পাচ্ছি। যেভাবে সবাই ছবিটিকে আপন করে নিয়েছেন, এটা সত্যি আশীর্বাদ।’ 

দেশের বাইরেও মুক্তি পাচ্ছে ‘উৎসব’। আগামী ২০শে জুন কানাডা, আমেরিকা ও ব্রিটেনের ৩৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি। এছাড়াও ২১শে জুন অস্ট্রেলিয়াতে মুক্তি পাবে সিনেমাটি।

ডোপ প্রোডাকশন ও লাফিং এলিফেন্ট প্রযোজিত এ সিনেমাতে অভিনয় করেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, অপি করিম, তারিক আনাম খান, চঞ্চল চৌধুরী, ইন্তেখাব দিনার, সাদিয়া আয়মান ও সৌম্য জ্যোতি প্রমুখ।

ঈদের ছুটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250