বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

লন্ডনে প্রধান উপদেষ্টাকে স্বাগত জানিয়ে মিছিল, হয়েছে বিক্ষোভও

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৪৯ অপরাহ্ন, ১০ই জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে লন্ডনে স্বাগত জানিয়ে কর্মসূচি পালন করেছেন একদল প্রবাসী বাংলাদেশি। প্রধান উপদেষ্টার ভূমিকার সমালোচনা করে বিক্ষোভও করেছে প্রবাসী বাংলাদেশিদের আরেকটি দল। খবর প্রথম আলোর।

চারদিনের রাষ্ট্রীয় সফরে আজ মঙ্গলবার (১০ই জুন) লন্ডনের স্থানীয় সময় সকাল সাতটায় হিথরো বিমানবন্দরে অবতরণ করেন প্রধান উপদেষ্টা। সেখানে তাকে স্বাগত জানান ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। বিমানবন্দর থেকে অধ্যাপক ইউনূস সরাসরি লন্ডনের ডরচেস্টার হোটেলে ওঠেন।

প্রধান উপদেষ্টাকে স্বাগত জানাতে এ হোটেলের সামনে সমবেত হন একদল প্রবাসী বাংলাদেশি। তাদের অনেকেই জামায়াতে ইসলামী ও খেলাফত মজলিসসহ সমমনা দলের সঙ্গে সংশ্লিষ্ট। এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ব্যানারেও কিছু ব্যক্তিকে দেখা যায়। এরা আজ স্থানীয় সময় বিকেলে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে ‘রিফর্ম বাংলাদেশ’র ব্যানারে অধ্যাপক ইউনূসের সমর্থনে একটি সমাবেশ করবেন। 

সেখানে জামায়াত নেতা ব্যারিস্টার আবু বকর মোল্লা, ব্যারিস্টার সাইফুদ্দিন খালেদ, ও খেলাফত মজলিসের নেতা মাওলানা সালেহ আহমদসহ অনেকের উপস্থিত থাকার কথা রয়েছে।

অন্যদিকে লন্ডনের ডরচেস্টার হোটেলের সামনে অবস্থান নিয়ে প্রধান উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ব্রিটেনে অবস্থানরত আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। প্রধান উপদেষ্টার লন্ডনে অবস্থানের পুরোটা সময় বিক্ষোভ ও প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

ডরচেস্টার হোটেলের সামনে এ বিক্ষোভে বেশে কয়েকজন সাবেক মন্ত্রী ও এমপি অংশ নেন। তাদের মধ্যে সুনামগঞ্জ–১ আসনের সাবেক এমপি রণজিত সরকার, হবিগঞ্জ–৩ আসনের সাবেক এমপি ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহাকে প্রথমবারের মতো প্রকাশ্যে দেখা গেছে। এ ছাড়া সাবেক প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন সাবেক মন্ত্রী, এমপি ও ব্রিটেন আওয়ামী লীগের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।

এইচ.এস/

প্রধান উপদেষ্টা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250