রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকারের ছয় মাসে প্রথম ‘গুমের শিকার’ মিরাজ শেখ: আসলে কী ঘটেছিল, কেন অস্বীকার করছে সরকার? *** সংবিধানের হস্তলেখক স্বাধীনতা পদক পেলেও রচয়িতা ড. কামাল পাননি: রেহমান সোবহান *** কাপ্তাই হ্রদে পানি বেড়ে ডুবে গেছে ঝুলন্ত সেতু, চলাচলে নিষেধাজ্ঞা *** বর্তমান সরকারের সময় গুমের কোনো ঘটনা ঘটেনি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দুর্যোগে বন্ধ নেপালের বিদ্যুৎ সরবরাহ, কমছে না দেশের লোডশেডিং *** ছয় লাখ মানুষের চাকরি হারানোর আশঙ্কা কেন *** গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু করেছে সরকার: প্রধানমন্ত্রী *** সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকা নিহত *** তুলিতে আঁকা স্বপ্ন, চোখে জাগরণের আলো: তক্ষশিলায় শিশুদের রঙিন উৎসব *** ডেঙ্গুতে ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৬

ফিরতি ঈদযাত্রার অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৫ পূর্বাহ্ন, ৩রা এপ্রিল ২০২৪

#

ছবি: সংগৃহীত

আজ ৩রা এপ্রিল (বুধবার) থেকে ঈদের অগ্রিম ফিরতি টিকেট বিক্রি শুরু করেছে রেলওয়ে কর্তৃপক্ষ। ফিরতি টিকেট দেওয়া হবে টানা সাত দিন। 

সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাই (https://eticket.railway.gov.bd/) ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকেট বিক্রি করা হচ্ছে। একজন যাত্রী সর্বোচ্চ ৪টি টিকেট সংগ্রহ করতে পারবেন।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৩রা এপ্রিল দেওয়া হবে ১৩ই এপ্রিলের টিকেট, ৪ই এপ্রিল দেওয়া হবে ১৪ই এপ্রিলের টিকেট, ১৫ই এপ্রিলের টিকেট বিক্রি করা হবে ৫ই এপ্রিল; ১৬ই এপ্রিলের টিকেট বিক্রি করা হবে ৬ই এপ্রিল; ১৭ই এপ্রিলের টিকেট বিক্রি করা হবে ৭ই এপ্রিল; ১৮ই এপ্রিলের টিকেট বিক্রি করা হবে ৮ই এপ্রিল এবং ১৯শে এপ্রিলের টিকেট বিক্রি করা হবে ৯ই এপ্রিল।

আরো পড়ুন: ফিরতি ঈদ যাত্রা: ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হচ্ছে বুধবার

এছাড়া ঈদের চাঁদ দেখার ওপর নির্ভর করে ১০, ১১ ও ১২ই এপ্রিলের টিকেট বিক্রয় করা হবে। যাত্রী সাধারণের অনুরোধে ২৫ শতাংশ টিকেট যাত্রা শুরুর আগে প্রারম্ভিক স্টেশন থেকে পাওয়া যাবে। 

এদিকে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকেট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। ২রা এপ্রিল থেকে দেশের বিভিন্ন জায়গায় থাকা বিআরটিসির ডিপো থেকে যাত্রীরা টিকেট সংগ্রহ করতে পারবেন। ঈদযাত্রায় সারা দেশে সাড়ে ৫০০ এর বেশি বাস চলাচল করবে বলে জানা গেছে।

বিআরটিসির ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) শুকদেব ঢালী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে গত বছরগুলোর মতো বিআরটিসি ঘরমুখো মানুষের সহজ ও আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে আগামী ৫ই এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’র আয়োজন করেছে। এ উপলক্ষ্যে আগামী ২রা এপ্রিল থেকে বিআরটিসির সংশ্লিষ্ট ডিপো থেকে অগ্রিম আসন বিক্রি শুরু হবে। ঈদ সার্ভিসের বাস চলাচল করবে আগামী ১৪ই এপ্রিল পর্যন্ত।

ঢাকার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ বাস ডিপো (চাষাঢ়া) থেকে অগ্রিম আসন বিক্রির ব্যবস্থা নেওয়া হয়েছে।

এইচআ/  আই.কে.জে

ট্রেন অগ্রিম টিকেট ফিরতি যাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250