সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ভাসানচরের পথে আরও ১২৫০ জন রোহিঙ্গা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির থেকে নোয়াখালীর ভাসানচরের পথে রওনা হয়েছে আরও ১ হাজার ২৫০ জন রোহিঙ্গা। 

স্বেচ্ছায় ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের বৃহস্পতিবার (২৯শে ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে বিভিন্ন আশ্রয়শিবির থেকে বাসে করে কক্সবাজারের উখিয়া ডিগ্রি কলেজের মাঠে নেওয়া হয়।

১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক ও অতিরিক্ত ডিআইজি মো. ইকবাল বলেন, স্বেচ্ছায় ভাসানচরে যাওয়ার জন্য উখিয়া-টেকনাফের বিভিন্ন আশ্রয়শিবির থেকে ১ হাজার ২৫০ জন রোহিঙ্গা উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে চট্টগ্রামের উদ্দেশ্য রওনা দিয়েছেন। সেখান থেকে তারা জাহাজে করে ভাসানচরে যাবেন। তাদের মালামালগুলো কাভার্ডভ্যান নেওয়া হয়েছে। এর আগে একই প্রক্রিয়ায় কক্সবাজারের টেকনাফ-উখিয়া আশ্রয়শিবির থেকে ৩২ হাজার রোহিঙ্গা ভাসানচরে যায়।

আরও পড়ুন: ঈদযাত্রায় ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে: রেলমন্ত্রী

প্রসঙ্গত, ২০১৭ সালের ২৫শে আগস্ট রাখাইনে রোহিঙ্গাদের ওপর নৃশংসতা শুরু হলে কয়েক মাসে অন্তত ৮ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। এর আগে আসে আরও কয়েক লাখ। বর্তমানে উখিয়া ও টেকনাফের ৩৪টি আশ্রয়শিবিরে নিবন্ধিত রোহিঙ্গার সংখ্যা সাড়ে ১১ লাখ।

এসকে/ 

রোহিঙ্গা ভাসানচর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250