সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব *** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা

ঈদযাত্রায় ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে: রেলমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ১লা মার্চ ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রতিবছর ঈদে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে গ্রামের বাড়ি ফিরতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়। জনদুর্ভোগের কথা বিবেচনায় এবারের ঈদযাত্রায় যাত্রীদের সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিতে যাচ্ছে রেল মন্ত্রণালয়।

রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম বলেছেন, শীঘ্রই আমাদের মিটিং রয়েছে। মিটিংয়ে এসব বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।

শুক্রবার (১লা মার্চ) বেলা সোয়া ১১টায় রাজবাড়ী স্টেশনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী এসব কথা বলেন।

রেলমন্ত্রী বলেন, ঈদযাত্রায় যাত্রীদের বিশেষ সুবিধার্থে ট্রেন ও বগির সংখ্যা বাড়ানো হবে। এ ছাড়া অনলাইনে টিকিটের পাশাপাশি আমরা স্টেশনগুলোতেও টিকিট বিক্রির ব্যবস্থা করবো। অতিরিক্ত যেসব বগি যুক্ত করা হবে সেখানে বসার এবং দাঁড়ানোর যাত্রী যেতে পারবে। ঈদকে সামনে রেখে ট্রেনে সব সুযোগ-সুবিধা রাখা হবে।

রেলে লোকবল নিয়োগের বিষয়ে মন্ত্রী বলেন, চালক ও স্টেশনমাস্টার নিয়োগের জন্য ইতোমধ্যে লিখিত পরীক্ষা নেওয়া হয়েছে। যারা ভালো করবে তাদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে বন্ধ হওয়া এবং নতুন স্টেশনগুলো চালু করা হবে।

প্রসঙ্গত, রেলমন্ত্রী দুই দিনের সরকারি সফরে রাজবাড়ীতে এসেছেন। সকাল ৮টা ১০ মিনিটে ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে যাত্রা করেন। বেলা সোয়া ১১টায় তিনি রাজবাড়ী রেলস্টেশনে পৌঁছান। 

আরও পড়ুন: বেইলি রোডে আগুন : ২৫ হাজার টাকা করে পাবেন নিহতদের পরিবার

এ সময় রাজবাড়ীর জেলা প্রশাসক আবু কায়সার খান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমসহ রেলের ঊর্ধ্বতন কর্মকর্তারা রেলমন্ত্রী ও তার সহধর্মিণী সাঈদা হাকিমকে ফুল দিয়ে বরণ করেন।

এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। রাজবাড়ী রেলস্টেশন পরিদর্শন শেষে রাজবাড়ী সার্কিট হাউসে রেলমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।

এসকে/ 


রেল ঈদযাত্রা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250