মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জার্মানিতে অপমানিত হওয়ার পর যুক্তরাষ্ট্রের বিমানবন্দরে হেনস্তার শিকার ইউনূস, ‘সন্ত্রাসী’ বলে স্লোগান *** জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর *** শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র *** মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি *** বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট *** ২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য *** বিমানবন্দরে বারবার প্রাণঘাতী হামলা, সৌদির আগাম সতর্কবার্তা ব্যবস্থা কেন বাজেনি *** দুর্গাপূজায় নৌপথে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধসহ ১৬ নির্দেশনা *** সোনার দাম চার দিন পর কমল কত *** এসআইআর স্থগিতসহ ১০ দফা দাবি রাহুল গান্ধীর

বিমানবন্দরে বিশৃঙ্খলা: জামায়াতের আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৮ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্তব্যরত নিরাপত্তা কর্মকর্তাকে লাঞ্ছিত করা, সরকারি কাজে বাধা দেওয়া এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা হয়েছে।

আজ শুক্রবার মামলাটি দায়ের হয়। বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার আলম সজীব দণ্ডবিধির বিভিন্ন ধারায় বিমানবন্দর থানায় মামলাটি দায়ের করেন।

বিমানবন্দর থানার উপ-পরিদর্শক (এসআই) ও ডিউটি অফিসার জেসমিন আক্তার পপি সুখবর ডটকমকে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বৃহস্পতিবার সকালে জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদলের সঙ্গে বিদেশ সফর শেষে দেশে ফেরেন আখতারুজ্জামান। জামায়াতের ৩৪ জন সংসদ সদস্যসহ ৭০ জনের এই প্রতিনিধিদল গত ১৩ ও ১৪ সেপ্টেম্বর দুইভাগে বিদেশ যায়।

মামলার এজাহার অনুযায়ী, গতকাল সকাল ১০টা ৪০ মিনিটের দিকে বিমানবন্দরের লাগেজ বেল্ট এলাকায় ঘটনাটি ঘটে। মদিনা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি-৩৩৮ যোগে আসা যাত্রীরা অতিরিক্ত যাত্রী চাপ এবং ট্রলির ঘাটতির কারণে লাগেজ পেতে বিলম্বের শিকার হলে সেখানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়।

এতে আরও বলা হয়, যাত্রীরা উত্তেজিত হয়ে পড়লে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কামাল হোসেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে ঘটনাস্থলে যেতে বলেন।

রাগীব সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আখতারুজ্জামান একপর্যায়ে উত্তেজিত হয়ে পড়েন, তার দিকে আক্রমণাত্মক ভঙ্গিতে এগিয়ে যান এবং গালিগালাজ করেন।

এতে আরও বলা হয়, আখতারুজ্জামান নির্বাহী পরিচালককে পেটানো এবং ‘ঘাড় ধরে’ বের করে দেওয়ার হুমকি দেন। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীকে নিয়েও আপত্তিকর মন্তব্য করেন।

এজাহারে বলা হয়, আখতারুজ্জামানের সঙ্গে থাকা লোকজন বিমানবন্দরের সংরক্ষিত গুরুত্বপূর্ণ স্থাপনার (কেইপিআই) ভেতরে মোবাইল ফোনে ভিডিও ধারণ করতে শুরু করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।

দায়িত্বরত নিরাপত্তা সুপারভাইজার ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ কামাল উদ্দিন তাদের সংরক্ষিত এলাকায় ভিডিও ধারণ করতে নিষেধ করলে আখতারুজ্জামান তাকে গালিগালাজ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও অভিযোগ করা হয়, আখতারুজ্জামান অন্যান্য যাত্রীদের সংগ্রহ করা জমজমের পানির বোতল ট্রলি থেকে ফেলে দিয়ে ক্ষতিসাধন করেন এবং বিমানের একজন প্রতিনিধির সঙ্গেও আক্রমণাত্মক আচরণ করেন।

বাদী উল্লেখ করেন, এই ঘটনা একটি সংবেদনশীল এবং সংরক্ষিত স্থাপনায় কর্মকর্তাদের দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করেছে এবং বিমানবন্দরের স্বাভাবিক শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঝুঁকি তৈরি করেছে।

পুলিশ দণ্ডবিধির ১৮৬, ১৮৯, ২৯৪, ৩২৩, ৩৫২, ৩৫৩, ৫০৪ ও ৫০৬ ধারায় মামলাটি নথিভুক্ত করেছে, যেখানে সরকারি কাজে বাধা, আঘাত, অপরাধমূলক বলপ্রয়োগ, ইচ্ছাকৃত অপমান এবং অপরাধমূলক ভয়ভীতি দেখানোর মতো অভিযোগ আনা হয়েছে।

তদন্তের অংশ হিসেবে সিসিটিভি ফুটেজ, প্রবেশ ও নিরাপত্তা সংক্রান্ত রেকর্ড, ফ্লাইটের রেকর্ড, প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক আলামত সংগ্রহ করা হতে পারে।

উল্লেখ্য, কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আখতারুজ্জামান গত বছরের ডিসেম্বরে বিএনপি থেকে জামায়াতে যোগ দেন। এর আগে বিএনপি থেকে অন্তত ৫ বার বহিষ্কার করা হয় তাকে।

মেজর (অব.) আখতারুজ্জামান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে আনা হবে না, কারাগার থেকে ভার্চ্যুয়ালি শুনানিতে অংশ নেবেন: প্রসিকিউটর

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

শাসন করায় রাস্তায় গাছের ডাল দিয়ে শিক্ষককে পেটাল সপ্তম শ্রেণির ছাত্র

🕒 প্রকাশ: ১২:৩৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

মানবতাবিরোধী অপরাধ: জিয়াউল আহসানের হাজিরা ভার্চুয়ালি

🕒 প্রকাশ: ১২:১৭ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস আরও কমাল আইএমএফ, মূলে জ্বালানি ও ব্যাংক খাতে সংকট

🕒 প্রকাশ: ১১:৩৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

২২ ঘণ্টা ধরে কার্যালয়ে অবরুদ্ধ চুয়েট উপাচার্য

🕒 প্রকাশ: ১১:২৭ পূর্বাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৬

Footer Up 970x250