সোমবার, ৩০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা *** শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস *** গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার *** ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা *** সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা *** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’

টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের সমাপনী চলচ্চিত্র ‘আগন্তুক’

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৫ পূর্বাহ্ন, ২৪শে আগস্ট ২০২৫

#

ছবি: সংগৃহীত

কানাডায় টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যাল শুরু হচ্ছে আজ রোববার, ২৪শে আগস্ট থেকে। পাঁচ দিনব্যাপী এ উৎসবের সমাপনী চলচ্চিত্র নির্বাচিত হয়েছে বাংলাদেশের ‘আগন্তুক’। সিনেমাটির ইংরেজি নাম ‘দ্য স্ট্রেঞ্জার’, পরিচালনা করেছেন বিপ্লব সরকার।

আগন্তুক সিনেমার গল্প কাজল নামের ১০ বছর বয়সী এক বালককে ঘিরে। মা ও অসুস্থ দাদিকে নিয়ে কাজলদের সংসার। অনেকদিন ধরে নিখোঁজ কাজলের বাবা হঠাৎ একদিন ফিরে এলে শুরু হয় টানাপোড়েন। একটি পরিবারের সম্পর্কগুলোর দ্বান্দ্বিকতার মধ্য দিয়ে চরিত্রগুলো পরস্পরের নিকট আগন্তুক হয়ে উঠে।

আগন্তুক সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, সাহানা রহমান সুমি, রতন দেব, মাহমুদ আলম, এহান, রাফসান, হৃদয়, হাসিমুন, নাঈমা তাসনিমসহ অনেকে।

আগন্তুক সিনেমাটি নিয়ে ফেরদৌসী মজুমদার বলেন, ‘আগন্তুক অত্যন্ত সাহসী একটি প্রযোজনা। খুবই সময়োপযোগী গল্প। বাংলাদেশের অন্যান্য সিনেমার তুলনায় এর নির্মাণশৈলীও একেবারে আলাদা।’

২৮শে আগস্ট আগন্তুক প্রদর্শনের মধ্য দিয়ে শেষ হবে টরন্টো মাল্টিকালচারাল ফিল্ম ফেস্টিভ্যালের অষ্টম আসর। এবারের আসরে ২৮টি দেশের ৪৭টি চলচ্চিত্র দেখানো হবে। উদ্বোধনী সিনেমা হিসেবে দেখানো হবে কানাডিয়ান সিনেমা ‘ইউনিভার্সাল ল্যাঙ্গুয়েজ’।

জে.এস/

বাংলা সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দলীয় কর্মসূচির খবর দিল্লিতে বসে যেভাবে রাখছেন শেখ হাসিনা

🕒 প্রকাশ: ০১:৪৫ পূর্বাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ইস্যুতে তারেক রহমানের ভারত সফরের সম্ভাবনা ক্ষীণ হয়ে এসেছে: ইন্ডিয়ান এক্সপ্রেস

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

গুলশান থেকে সাবেক প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য গ্রেপ্তার

🕒 প্রকাশ: ১০:৩২ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

ক্যালেন্ডারে খালেদা জিয়া ‘শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী’, ৫ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা

🕒 প্রকাশ: ১০:২৪ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

সপ্তাহে ৩ দিন রাত ১০টা ও ৩ দিন ৮টা পর্যন্ত দোকান খোলা

🕒 প্রকাশ: ১০:১৯ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250