রবিবার, ১১ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রিয়াদে হুতি হামলা: মাঝপথ থেকে ফিরল ইউএস-বাংলার উড়োজাহাজ, বাংলাদেশ থেকে সব ফ্লাইট স্থগিত *** তুরস্ক সফর শেষে দেশে ফিরেছেন জামায়াত আমির *** ককরোচদের বিক্ষোভ: পার্ক থেকে আটক বিজেপি নেতার মেয়ে *** যুক্তরাষ্ট্রে ২ রাজ্যে বাড়িতে বন্দুক হামলা, শিশু-অন্তঃসত্ত্বাসহ নিহত ১৪ *** হুতিবিরোধী অভিযানে সৌদির সঙ্গে যোগ দেওয়ার ইঙ্গিত ট্রাম্পের, কী বলছে পাকিস্তান *** রিয়াদে বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, আহত ৩০৯ *** ‘তেলাপোকা’ ঠেকাতে দিল্লি হলো ‘লালকিল্লা’, ভারত হলো ‘কাশ্মীর’, আজ রোববারও কর্মসূচি *** রিয়াদ বিমানবন্দরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, অনেকে আহত *** আমির খসরুর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক, আজ জানাজা শেষে দাফন *** হিজাব নিয়ে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সঙ্গে ধর্মীয় সংগঠনের শিক্ষার্থীদের বিতর্কের নেপথ্যে কী

আদানির ছেলের বিয়েতে পারফর্ম করবেন টেলর সুইফট!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫২ অপরাহ্ন, ২১শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

বিশ্বখ্যাত পপ গায়িকা টেলর সুইফট প্রথম বার ভারতে পারফর্ম করতে আসছেন। আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানির ছেলে জিত আদানি এবং দিভা শাহর প্রাক-বিয়ে সেলিব্রেশনে গাইতে পারেন টেলর।

এর আগে মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানে পারফর্ম করেছিলেন পপ গায়িকা রিহানা। তার পারিশ্রমিক নিয়ে সে সময়ে জল্পনা-কল্পনা কম হয়নি। এবার পালা গৌতম আদানির। 

ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ‘জিত আদানি এবং দিভা শাহর প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করার বিষয়ে টেলর সুইফটের টিম আদানিদের সঙ্গে আলোচনা করছেন। যদিও কথাবার্তা এখনও চূড়ান্ত স্তরে পৌঁছয়নি। তবে আলোচনা চলছে এবং মনে হচ্ছে এই রাজকীয় বিবাহই হতে পারে টেলরের প্রথম ভারতীয় মঞ্চ।’

আরও পড়ুন: হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কোথায় গেলেন সাইফ!

যদি সুইফট রাজি হন, তবে এটি হবে তার প্রথম ভারতীয় পারফরম্যান্স। এর আগে ২০১৪ সালে তিনি ভারত ভ্রমণের ইচ্ছা প্রকাশ করেছিলেন। 

শিল্পপতি গৌতম আদানির পুত্র জিত আদানি এবং দিভা শাহর বিয়ে এ বছরই সম্পন্ন হবে। এই বিয়ে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নানা চর্চা। যদি টেলর সুইফট এই অনুষ্ঠানে যোগ দেন, তবে এটি শুধু আদানি পরিবারের জন্য নয়, ভারতের সংগীতপ্রেমী মানুষের কাছেও হবে একটি মাইলস্টোন।

এসি/ আই.কে.জে/


গৌতম আদানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250