মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

বনে শুটিং করা নিয়ে জয়ার পর আপত্তি নওশাবার

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৭ অপরাহ্ন, ৩০শে মে ২০২৫

#

জয়া আহসান ও কাজী নওশাবা আহমেদ। ছবি: সংগৃহীত

শেরপুরের নালিতাবাড়ীর ভারতীয় সীমান্তবর্তী এলাকার গারো পাহাড়সহ বিভিন্ন লোকেশনে চলছে সজল-বুবলী অভিনীত ‘শাপলা শালুক’ সিনেমার শুটিং, যেখানে বন্য হাতির আনাগোনা রয়েছে। শুটিং করতে গিয়ে বন্য হাতির আক্রমণের মুখে পড়েছিলেন সিনেমার কলাকুশলীরা। তেমন ক্ষয়ক্ষতি না হলেও আতঙ্ক নিয়ে কাজ করছেন বলে জানান অভিনেতা সজল। 

তবে বনের ভেতরে এ শুটিং নিয়ে আপত্তি জানিয়েছেন জয়া আহসানের পর কাজী নওশাবা আহমেদ। শুটিং বন্ধে বন বিভাগের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ জয়া আহসানের শেয়ার করা একই নিউজের ছবি ফেসবুকে পোস্ট করে বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করেছেন। প্রাণীকল্যাণ, বন্য প্রাণী সংরক্ষণ এবং পরিবেশগত সচেতনতা তৈরিতে কাজ করা প্রাণী সংরক্ষণ সংস্থা ডিপ ইকোলজি অ্যান্ড স্নেক কনজারভেশন ফাউন্ডেশনের দূত হিসেবে যুক্ত আছেন কাজী নওশাবা।

অ্যাকশন-রোমান্টিক ঘরানার সিনেমা শাপলা শালুকে প্রথমবার জুটি হয়েছেন সজল ও বুবলী। এতে আরও অভিনয় করছেন সুমন আনোয়ার, আয়মান শিমলা, দিলরুবা দোয়েল, রফিকুল রুবেল ও বাপ্পী প্রমুখ। সিনেমাটি চলতি বছরেই মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এইচ.এস/

অভিনেত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250