মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

চাঁদে অবতরণ করেছে ‘ব্লু গোস্ট’

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৩ অপরাহ্ন, ৩রা মার্চ ২০২৫

#

ছবি: সংগৃহীত

আমেরিকার বেসরকারি প্রতিষ্ঠান ফায়ারফ্লাই অ্যারোস্পেসের পাঠানো ‘ব্লু গোস্ট’ মহাকাশযান সফলভাবে চাঁদে অবতরণ করেছে। চাঁদের উত্তর-পূর্ব পাশের মেরে ক্রিসিয়াম আগ্নেয়গিরির মনস ল্যাট্রেইল স্থানে অবতরণ করেছে মহাকাশযানটি। এ নিয়ে দ্বিতীয়বারের মতো বেসামরিক কোনো প্রতিষ্ঠানের পাঠানো মহাকাশযান চাঁদে অবতরণ করল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। 

ফায়ারফ্লাই অ্যারোস্পেসের প্রধান নির্বাহী কর্মকর্তা জেসন কিমের তথ্যমতে, চাঁদে অবতরণকারী মহাকাশযানটি স্থিতিশীল ও সোজা হয়ে অবতরণ করেছে। গত ফেব্রুয়ারিতে প্রথম বেসামরিক যান চাঁদে অবতরণ করেছিল। তার কিছুটা পাশেই নতুন যানটি নেমেছে। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসাও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, চাঁদে নিরাপদে অবতরণ করেছে ব্লু ঘোস্ট।

মিশনটির নাম রাখা হয়েছে ‘গোস্ট রাইডারস ইন দ্য স্কাই’। চাঁদে অবতরণকারী মহাকাশযানটির বিষয়ে নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক নিকি ফক্স বলেন, ‘আমরা আনন্দিত, আমরা চাঁদে নেমেছি।’ নাসার তথ্যমতে, মহাকাশযানটির মাধ্যমে নাসার ১০টি বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত যন্ত্র চাঁদে পৌঁছেছে। এই অভিযান ভবিষ্যতের মহাকাশচারীদের সহায়তা করবে।

এইচ.এস/


ব্লু ঘোস্ট মিশন ১

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250