বৃহস্পতিবার, ১লা অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** স্বৈরাচার এবং গুপ্ত আবার একসঙ্গে হয়েছে: প্রধানমন্ত্রী *** সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী *** বাড়ছে যুক্তরাষ্ট্র-তুরস্কে রপ্তানি, বাড়ছে আয় *** ‘আড়াই মাস পর ফেসবুক ভিডিওর কল্যাণে স্ত্রীকে খুঁজে পেলাম’ *** মার্কিন ভিসাপ্রার্থী বিদেশি সাংবাদিকদের সামাজিকমাধ্যমের প্রোফাইল যাচাই শুরু *** মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবক আহত *** সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কবার্তা *** ভারতের কাছে নাজেহাল শ্রীলঙ্কাই এখন বাংলাদেশের প্রতিপক্ষ *** এক পরিবর্তন নিয়ে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ *** ১৭৪ যাত্রীর জীবন বাঁচানো সেই ভারতীয় পাইলট স্মিত মছার কে

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব বিএফআইইউর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। আজ এক চিঠির মাধ্যমে ব্যাংকগুলোকে মাত্র আধা ঘণ্টার মধ্যে এ তথ্য জমা দিতে বলা হয়েছে।

বিএফআইইউর ওই চিঠিটি গণমাধ্যমের হাতে এসেছে। চিঠিতে জরুরি ভিত্তিতে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম এবং লেনদেনের বিবরণী পাঠাতে ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।

একটি বাণিজ্যিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিএফআইইউর এই চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে ঠিক কী কারণে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বিএফআইইউর এক কর্মকর্তা জানান, দেশের আর্থিক গোয়েন্দা সংস্থার জন্য এ ধরনের তথ্য চাওয়া নিয়মিত কাজের অংশ। এর মানে এই নয় যে ওই ব্যক্তি কোনো অপরাধ করেছেন।

গত শনিবার গভীর রাতে রাজধানীর ইসিবি চত্বর এলাকায় ‘নিউ গিনি প্রোপার্টিজ’ হাউজিং কমপ্লেক্সের ভেতরে সালমানের ‘ব্রাউনফিশ স্টুডিও’তে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর তিনি ফেসবুক লাইভে এসে অভিযোগ করেন, ক্ষমতাসীন দলের লোকজন তার স্টুডিওতে হামলায় জড়িত। এর পেছনে চাঁদাবাজির সংশ্লিষ্টতা রয়েছে বলেও তিনি অভিযোগ তোলেন।

তবে পুলিশ এসব দাবি নাকচ করেছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মাহিদুল ইসলাম জানান, মূলত জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরেই এই হামলার ঘটনা ঘটেছে। সেখানে চাঁদাবাজির কোনো ঘটনা ঘটেনি। পুলিশের কর্মকর্তারা জানান, ওই হামলায় স্টুডিওটি মূল লক্ষ্য ছিল না। 

পরে সালমান মুক্তাদির নিজেও স্বীকার করেন যে সরাসরি কেউ তার কাছে কোনো টাকা দাবি করেনি। এ ঘটনায় দায়ের করা মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সালমান মুক্তাদির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250