বৃহস্পতিবার, ২৭শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার *** ‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল *** ৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা *** ৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা *** যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন *** নেপালে বন্যায় মৃত বেড়ে ৩৩২, এখনো নিখোঁজ অন্তত ১৫০০ *** মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদান বাংলাদেশের একান্ত নিজস্ব বিষয়: জামায়াত আমির *** রংপুরে ৪ খুন: সাংবাদিকদের ডেকে প্রশ্নের জবাব না দিয়েই সটকে পড়লেন কমিশনার *** রংপুরে চার খুন: হত্যার স্থান, সময় ও কারণ নিয়ে পুলিশ কমিশনারের নতুন ভাষ্য *** স্বাস্থ্যসেবায় প্ল্যান মেডি ট্রিপের সঙ্গে যমুনা ব্যাংকের ০% ইএমআই সুবিধা

বাংলাদেশ যেন দ্রুত গতিতে এগিয়ে যেতে পারে, সেটাই আমাদের শপথ: ড. ইউনূস

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৪

#

ছবি: সুখবর

দেশে ফিরেছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার (৮ই আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে তাকে বহনকারী এমিরেটস এয়ারলাইনসের বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। 

দেশে ফিরেই ড. ইউনূস বলেন, ‘আজ আমাদের গৌরবের দিন। যে বিপ্লবের মাধ্যমে বাংলাদেশ আজ নতুন বিজয় দিবস সৃষ্টি করলো, সেটাকে সামনে রেখে এবং আরও মজবুত করে সামনে এগিয়ে যেতে হবে। যারা এটাকে সম্ভব করেছে, যে তরুণ সমাজ, তাদের প্রতি আমি আমার সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। তারা আমার পাশে আছে, এরা এ দেশকে রক্ষা করেছে, এ দেশকে পুনর্জন্ম দিয়েছে।  এ পুনর্জন্মে যে বাংলাদেশ পেলাম, সে বাংলাদেশ যেন দ্রুতগতিতে এগিয়ে যেতে পারে সেটাই আমাদের শপথ। সেটি আমরা রক্ষা করতে চাই, এগিয়ে যেতে চাই।’

এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম নিহত রংপুরের শিক্ষার্থী আবু সাঈদের কথা স্মরণ করে আবেগআপ্লুত হয়ে ওঠেন ড. ইউনূস। তিনি বলেন, ‘আমার আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটি সাহসী যুবক। বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পর থেকে আর কোনও যুবক, কোনও যুবতী আর হার মানেনি।

এর আগে বৃহস্পতিবার (৮ই আগস্ট) দুপুর ২টা ১০ মিনিটে ড. ইউনূসকে বহনকারী ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে নেমে সেনাপ্রধান ওয়াকার-উজ-জামানসহ তিন বাহিনীর প্রধান, সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। কিছুক্ষণ বিশ্রাম নেওয়ার পর গণমাধ্যমে ব্রিফ করেন এই নোবেল বিজয়ী।

ওআ/ আই.কে.জে/

ড. ইউনূস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘বোঝাপড়ার বিরোধী দল’ নিয়ে প্রশ্ন, সংসদে বারবার হট্টগোল—ছয়মাসেই কেন ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার

🕒 প্রকাশ: ০৯:১২ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

‘শাহবাগে বক্তৃতা আর পার্লামেন্টে বক্তৃতা এক নয়,’ স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে সংসদে হট্টগোল

🕒 প্রকাশ: ০৮:৪৪ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৬৪ স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে মন্দ হতো না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৮:০৫ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

৬৪ জেলায় ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপের নতুন দায়িত্ব, কে পেলেন কোন জেলা

🕒 প্রকাশ: ০৭:৫০ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

যোগ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আসল অবস্থান কী, বিশেষজ্ঞদের সতর্কতা, ভারত কেন উদ্বিগ্ন

🕒 প্রকাশ: ০৭:২৭ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৬

Footer Up 970x250