রবিবার, ৩০শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গার পানিবণ্টন চুক্তি নবায়নের আগে বাংলাদেশের প্রয়োজন নির্ধারণের তাগিদ *** ঢাকার মূলসড়কে চলতে দেওয়া হবে না ব্যাটারিচালিত রিকশা *** গুমের সঙ্গে জড়িতদের বিচারের মুখোমুখি করা হবে: রাষ্ট্রপতি *** হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯৬৭ *** সমুদ্রে লঘুচাপ, সমুদ্রবন্দরগুলোতে তিন নম্বর সতর্ক সংকেত *** ঢাকার মূল সড়কে চলবে না ব্যাটারিচালিত রিকশা, নীতিমালা হচ্ছে: শাহে আলম *** মুসলিম বিশ্বের ‘প্রকৃত শত্রু’ ইসরায়েল–যুক্তরাষ্ট্রের পরিকল্পনা বুঝে মোকাবিলা করুন: মোজতবা খামেনি *** দুর্যোগ-পরবর্তী সহায়তায় দুর্নীতি-অপচয় ঠেকাতে সরকার-এনজিও অংশীদারত্ব জরুরি: অর্থমন্ত্রী *** ‘মেসিকে বিশ্লেষণ করতে গেলে আপনার ভাষা ফুরিয়ে যাবে’ *** ডেঙ্গু রোগী বেশি পিরোজপুরে, যে কারণ জানালেন প্রতিমন্ত্রী

ফেনীতে হাসপাতালের ওটিতে চুলা, খাবার রান্না করছেন নার্স—ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৬ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৬

#

ছবি: ভিডিও থেকে নেওয়া

হাসপাতালের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওয়ার্ড ধরা হয় অস্ত্রোপচার কক্ষকে (ওটি)। সংক্রমণ রোধে এ ওয়ার্ড জীবাণুমুক্ত রাখা অপরিহার্য। তবে সে ওয়ার্ডেই বসানো হয়েছে চুলা। এতে রান্না করছেন হাসপাতালের নার্সরা।

সম্প্রতি ফেনী ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (৮ই জানুয়ারি) সকালে নার্সদের রান্নার এ ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ১ মিনিট ৭ সেকেন্ডের এ ভিডিওতে দেখা যায় অস্ত্রোপচার কক্ষে শীতের পিঠা (স্থানীয়ভাবে খোলাজা পিঠা নামে পরিচিত) তৈরি করছেন দুই নার্স।

এর পাশ দিয়েই অন্য নার্সরা অবাধে আসা-যাওয়া করছেন। ঠিক পাশের কক্ষে হয় প্রসূতিদের অস্ত্রোপচার। ভিডিওতে অপারেশন কক্ষে রোগীর স্বজনদেরও অবাধ চলাফেরা দেখা গেছে। ভিডিওতে খোলাজা পিঠা তৈরির উপকরণ ছাড়াও থালা-বাসন ও হাঁড়ি-পাতিলও দেখা গেছে।

হাসপাতাল সূত্র জানায়, ২৫০ শয্যা হাসপাতালে পুরোনো ভবনের দ্বিতীয় তলায় লেবার ওয়ার্ড রয়েছে। ওই ওয়ার্ডের অস্ত্রোপচার কক্ষে প্রসূতি রোগীদের ডেলিভারিসহ বিভিন্ন সেবা দেওয়া হয়। এ ওয়ার্ডে মেডিকেল সরঞ্জাম জীবাণুমুক্ত করার জন্য ও পানি গরম করার জন্য গ্যাসের চুলা রয়েছে। ওই চুলাতেই হাসপাতালের দায়িত্বরত নার্সরা নিয়মিত খাবার তৈরি করেন।

এদিকে হাসপাতালে রান্নার এ ঘটনা তদন্তে তিন সদস্যর কমিটি গঠন করে হাসপাতাল কর্তৃপক্ষ। কমিটিতে ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক মো. জালাল হোসেনকে আহ্বায়ক, আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শোয়েব ইমতিয়াজ নিলয়কে সদস্যসচিব ও সার্জারি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট মো. আদনান আহমেদকে সদস্য করা হয়েছে।

জানতে চাইলে আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শোয়েব ইমতিয়াজ নিলয় মুঠোফোনে সুখবর ডটকমকে বলেন, ‘রান্না করার ঘটনায় গঠিত তদন্ত কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

একই কথা বলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক সাইফুল ইসলাম। তিনি বলেন, বিষয়টি সম্পর্কে আগে থেকে জানতাম না। জানার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে লোক পাঠিয়েছি। তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ফেনীর সিভিল সার্জন মোহাম্মদ রুবাইয়াত বিন করিম বলেন, ‘অপারেশন থিয়েটার (অস্ত্রোপচার কক্ষ) একটি জীবাণুমুক্ত স্থান। রান্নার সঙ্গে থাকা উপকরণ থেকে তো জীবাণু ছড়াতে পারে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিবে বলে আমি আশা করছি।’

ভিডিও ভাইরাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250