রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক *** ‘বিএনপির রাষ্ট্রপতির মুখে আওয়ামী বুলি, আওয়ামী রাষ্ট্রপতির মুখে বিএনপির বয়ান’ *** চলে গেলেন জার্মানদের ইহুদি গণহত্যার দায় নিতে শেখানো দার্শনিক হাবারমাস *** বাংলাদেশ-তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে সমরাস্ত্র-জ্বালানি-বাণিজ্যে জোর *** ‘হাজী শরীয়ত উল্লাহর বংশধর হানজালা খোঁচাখুঁচি করলে বিএনপি দেশে থাকতে পারবে না’ *** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর

ফেসবুকে পোস্ট করে যে সহযোগিতা চাইলেন অনন্ত জলিল

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৫ অপরাহ্ন, ২রা জুন ২০২৪

#

ছবি: সংগৃহীত

নিজের সম্পর্কিত বিভিন্ন খবরাখবর অনুসারীদের দিয়ে থাকেন চিত্রনায়ক অনন্ত জলিল। এবার নেট মাধ্যমে পোস্ট দিয়ে চাইলেন সহযোগিতা। ব্যবসায়িক কাজে জাপান যাচ্ছেন অনন্ত জলিল। সেখানে জাপানিদের সঙ্গে কথোপকথনের জন্য দুজন দোভাষী প্রয়োজন তার। এ বিষয়েই সহযোগিতা চেয়ে স্ট্যাটাস দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।

নিজের ফেসবুকে এ জে লিখেছেন, আমি আসছি জাপানে। এশিয়ান ফ্যাশন ফেয়ারে অংশগ্রহণ করতে। এজন্য আপনাদের সহযোগিতা একান্ত প্রয়োজন। আমি ৩রা জুন ২০২৪ইং থেকে মার্কিউর টোকিও জিনজা হোটেলে থাকব।

আরো পড়ুন: বহুবার ভোট দিলেও এবার তালিকায় নাম নেই স্বস্তিকার

জাপানিদের সাথে কথোপকথনের জন্য দুইজন দোভাষী প্রয়োজন। আপনাদের মধ্যে যারা এজন্য আগ্রহী আছেন তাদেরকে ৩রা জুন ২০২৪ ইং তারিখ জাপানি সময় বিকেল ৫টায় উক্ত হোটেলের লবিতে আসার জন্য অনুরোধ করা হলো।

ওই পোস্টে অনন্ত জলিল জানিয়েছেন এশিয়ান ফ্যাশন ফেয়ার চলবে ৫ই জুন থেকে ৭ই জুন পর্যন্ত। জাপানে অবস্থানরত অনুসারীদের নিজের স্টল পরিদর্শনেরও আমন্ত্রণ জানিয়েছেন এ নায়ক। 

সবশেষ মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত সিনেমা ‘কিল হিম’। সুনান মুভিজের ব্যানারে নির্মিত এ ছবির মাধ্যমে প্রথম নিজের প্রযোজনার বাইরে অভিনয় করেন তিনি। এতে তার বিপরীতে বরাবরের মতোই আছেন তার স্ত্রী বর্ষা। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন রুবেল, মিশা সওদাগর, সীমান্ত, রাহুল দেব, অ্যামি প্রমুখ।

এসি/ আই.কে.জে


অনন্ত জলিল ফেসবুকে পোস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250