বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

ভোলার চরাঞ্চলে সবজির ব্যাপক ফলন, দামেও খুশি কৃষক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৪ পূর্বাহ্ন, ২২শে জানুয়ারী ২০২৫

#

ছবি: সংগৃহীত

ভোলা জেলার চরাঞ্চলের মাটি উর্বর হওয়ায় এবং আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর ক্যাপসিকামসহ অন্যান্য সবজির ব্যাপক ফলন হয়েছে। তাই চরের বিস্তীর্ণ জনপদে ফসলের ক্ষেতে এখন শুধু সবুজ আর সবুজের সমারোহ।

বিস্তীর্ণ মাঠ জুড়ে রয়েছে ক্যাপসিকাম, শসা, বরবটি, চিচিঙ্গা, করলা, লাউ, টমেটো, খিরা, মিষ্টি কুমড়া ও শিম। ভালো দাম পেয়ে খুশি কৃষকরা।

ভোলা সদর উপজেলার মাঝের চর, রাজাপুর, বড়াইপুর, রামদাসপুর, চর চটকিমারা, চর হোসেন, দৌলতখান উপজেলার মদনপুর চর, মাঝের চর, বোরহানউদ্দিনের চর লতিফ, গঙ্গাপুর চর, চর ব্যারেট, চর ছমিরউদ্দিন, লালমোহনের কচুয়াখালী চর, চর শাহজালাল, তজুমদ্দিন উপজেলার চর জহিরউদ্দিন, মনপুরার চর কলাতলি, ঢালচর, বদনার চর এবং  চরফ্যাশনের কুকরি-মুকরি, ঢালচর, চর পাতিলাসহ বিভিন্ন চরে ধানের পাশাপাশি সবজির চাষ চলছে বছরের পর বছর।

এসব চরে এ বছর শত শত হেক্টর জমিতে সবজির চাষ হয়েছে। এখানকার সবজি স্থানীয় চাহিদা পূরণ করে নৌ পথে চলে যায় ঢাকা-চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলার পাইকারী বাজারে।

ভোলার মাঝের চরের উৎপাদিত ক্যাপসিকাম দেশের বাইরেও রপ্তানি হচ্ছে। যা এখানকার চরাঞ্চলের কৃষি খাতকে আরো সমৃদ্ধ করে তুলছে।

দৌলতখানের মদনপুর চরের কৃষক হেলালউদ্দিন জানিয়েছেন, বিগত বছরের মতো এ বছরও মদনপুরে সবজির ব্যাপক আবাদ হয়েছে। এখানকার দুই শতাধিক চাষী সবজি আবাদ করছেন। তাদের সবার ক্ষেতের ফসলই ভালো হয়েছে এবং এতে তারা বেশ খুশি। স্থানীয় সাবেক ইউপি চেয়ারম্যান দস্তগীর সিকদার বলেন, চরের জমিতে এখন ফসলের সমারোহ। এবার ফসলের ক্ষেতে শসা, খিরা, চিচিঙ্গাসহ সবজির চাষ আশানুরূপ হয়েছে। এখানকার সবজি ভোলা শহরসহ বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে।

সবজি চাষী মো: আলাউদ্দিন বলেন, এ বছর তিনি দুই একর জমিতে চিচিঙ্গার চাষ করেছেন। এ পর্যন্ত আড়াইলাখ টাকার সবজি বিক্রি হয়েছে। আবাদ করতে তার খরচ হয়েছে প্রায় ৪ লাখ টাকা। সামনে আরো ৫ লাখ টাকার সবজি বিক্রি হবে বলে আশা করেন।

আরও পড়ুন: টমেটো-আলু-শিমের কেজি ২০, চার ঘণ্টায় বিক্রি ১০ লাখ টাকা

এসি/ আই.কে.জে


ভোলার চরাঞ্চল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250